ধ্বংসস্তূপে প্রাণের অস্তিত্ব খুঁজছে তাইওয়ান, এখনও নিখোঁজ ৬৭

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৮
image

তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর এখনও চলছে উদ্ধার অভিযান। এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাতজন। নিখোঁজ রয়েছেন অন্তত ৬৭ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ধ্বংসস্তূপে প্রাণের অস্তিত্ব খুঁজছে তাইওয়ান, এখনও নিখোঁজ ৬৭

প্রতিবেদনে বলা হয়, উদ্ধার কাজ চলাকালীন সময়েই বুধবার হুয়ালেনে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত আনে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে উপকূলীয় ওই শহর থেকে ২০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের ফলে আংশিক ভেঙে পড়া হোটেল ও আবাসিক ভবন থেকে আক্রান্ত লোকজনকে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিতে সেনাবাহিনীকেও তলব করা হয়েছে।

পর্যটন নগরী হুয়ালিনে প্রায় এক লাখ মানুষ বাস করেন। ভূমিকম্পের আঘাতে এর রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৪০ হাজার বাড়ির পানির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ৬০০ বাড়ির বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়েছে।

জাতীয় অগ্নিনির্বাপন সংস্থার মতে, ভূমিকম্পে ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহত হয়েছেন সাতজন। দেশটির কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, এখনও নিখোঁজ রয়েছেন ৬৭ জন।  

এর আগে ১৯৯৯ সালে ৭.৬ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে ২৪০০ এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ঘরছাড়া হয়েছিলেন এক লাখ মানুষ।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম