উত্তর কোরীয় নেতার সঙ্গে নৈশভোজ এড়িয়ে গেলেন পেন্স

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৪২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৪৮
image

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং নামের সঙ্গে এক টেবিলে নৈশভোজের আয়োজন এড়িয়ে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শুক্রবার দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিক শুরুর আগে এই নৈশভোজের আয়োজন করে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ান বার্তা সংস্থা ইওনহাপের বরাত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে কিম ইয়ং নাম ও মাইক পেন্স

পরমাণু অস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এবারের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিতব্য অলিম্পিকে বিশাল দল পাঠিয়েছে উত্তর কোরিয়া। অনেকেই এই খেলাটিকে দুই কোরিয়ার দ্বন্দ্ব নিরসন হওয়ার একটা বড় সুযোগ হিসেবে দেখছেন।

খবরে বলা হয়, নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ৫ মিনিটের  মধ্যে সেখান থেকে চলে যান মাইক পেন্স। তবে যতক্ষণ সেখানে ছিলেন ততক্ষণ তিনি ও কিম ইয়ং নাম কেউ কারও মুখোমুখি হতে চাননি।  সে সময় দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট মুন জায়েন উত্তর কোরিয় নেত্রী ইয়ং নামের সঙ্গে হাত মেলান। পরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গেও দেখা করেন ও হাত মেলান কিম ইয়ং নাম। শান্তির দিনের শুরু হিসেবে এবারের শীতকালীন অলিম্পিক এবার স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন দক্ষিণের প্রেসিডেন্ট মুন। তিনি শনিবার উত্তর কোরিয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন।

সে সময় ইয়ং নাম জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতারেসের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য সাক্ষাৎ করেন। সে সময় জাতিসংঘ মহাসচিব শান্তিপূর্ণ উপায়ে কোরিয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্ত করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন।

নৈশখোজে এক সাথে বলে খাবার না খেলেও শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন মাইক পেন্স ও ইয়ং নাম।

কিম ইয়ং নাম উত্তর কোরিয়ার শাসক পরিবারের একজন অন্যতম সদস্য। ১৯৫০ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ওই পরিবারের প্রথম সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করলেন। মিস কিম তার ভাই কিম জন উনের খুবই বিশ্বস্ত ও ঘনিষ্ঠ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

/আরএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম