যুক্তরাষ্ট্রের কাছে আফগান সীমান্ত সুরক্ষার খরচ চাইলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৩
image

যুক্তরাষ্ট্রের কাছে আফগান সীমান্ত সুরক্ষার খরচ চাইলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। ব্লুমবার্গ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,  এতে [সীমান্ত সুরক্ষায়] যুক্তরাষ্ট্রের খুব বেশি খরচ হবে না। আফগানিস্তানের যুদ্ধে তাদের আরও বেশি খরচ হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। পুরনো ছবি

গত মাসে সামরিক সহায়তা নিয়ে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের কাবুলে কয়েক দফা বোমা হামলার ঘটনা ঘটে। আফগানিস্তানের তরফে প্রায়শই অভিযোগ করা হয় পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে হামলা চালিয়ে ফিরে আসে। আর যুক্তরাষ্ট্রের তরফে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের ‘নিরাপদ স্বর্গ’ থাকার অভিযোগও পুরনো। এমন প্রেক্ষাপটে গত বছর আফগান্স্তিান সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলার উদ্যোগ নেয় পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দুই দেশের পারস্পারিক স্বার্থেই সীমান্ত বেড়া দেওয়া উচিত। তিনি বলেন, যেকোনও দেশ থেকে অবাধ চলাচল অবিশ্বাসের পাশাপাশি সন্ত্রাসী কার্যকলাপের জন্ম দিতে পারে। সীমান্তে বেড়া দেওয়া হলে শরণার্থীর বেশে পাকিস্তানে সন্ত্রাসীদের প্রবেশ বন্ধ করা যাবে বরেও মন্তব্য করেন তিনি। শান্তি প্রতিষ্ঠায় আফগান শরণার্থীদের প্রত্যাবাসন জরুরি বলে মন্তব্য করে খাজা আসিফ বলেন, শরণার্থী শিবিরগুলো একসময় সন্ত্রাসীদের উর্ববরভূমি ছিলো।

আসিফ ওই সাক্ষাৎকারে দাবি করেন, ছয় লাখ আফগান শরণার্থীকে ফেরত পাঠানোর পরও তারা ফিরে এসেছে। এই বিপুল সংখ্যক শরণার্থীদের ভরণপোষনে যুক্তরাষ্ট্র ও বাকি বিশ্বের সহায়তা চান তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম