যুক্তরাষ্ট্রে স্কুলে হামলার তথ্য থাকার কথা স্বীকার করেছে এফবিআই

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:১৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৯

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি স্কুলে গুলি চালিয়ে ১৭জনকে হত্যাকারী নিকোলাস ক্রুজ সম্পর্কে আগেই সতর্কতা পাওয়ার বিষয়টি স্বীকার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। গত মাসে ১৯ বছর বয়সী হামলাকারীর ঘনিষ্ঠ এক ব্যক্তি এফবিআইকে সম্ভাব্য হামলা সম্পর্কে জানিয়েছিলেন। কিন্তু বিষয়টি সঠিকভাবে তদন্ত করতে ব্যর্থ  হয়েছে সংস্থাটি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে অভিযোগ স্বীকার করেছে এফবিআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মোমবাতি জ্বালিয়ে ফ্লোরিডায় স্কুলে হামলায় নিহতদের স্মরণ করেন স্বজনরা

বুধবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয় ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় বহিষ্কার করা হয়েছিল। গ্রেফতারের পর হামলার কথা স্বীকারও করেছে সে।  

গত ৫ জানুয়ারি হামলাকারী নিকোলাস ক্রুজের ঘনিষ্ঠ এক ব্যক্তি এফবিআইয়ের হটলাইনে ফোন করে কিছু তথ্য জানান। এসব তথ্যের মধ্যে নিকোলাসের কাছে বন্দুক থাকা, মানুষ হত্যার আকাঙ্ক্ষা, অদ্ভুত আচরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তকর পোস্ট দেওয়ার বিষয়গুলো ছিল। সে সময় নিকোলাস যেকোনও সময় স্কুলে হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছিলেন ওই ব্যক্তি।  

এফবিআই’ র সাধারণ নিয়ম অনুযায়ী ফোন কলের এই তথ্যগুলো সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করে মিয়ামি ফিল্ড অফিসে পাঠানোর কথা ছিল। সংস্থাটি তার বিবৃতি জানিয়েছে, এই ঘটনায় এই প্রতিষ্ঠিত নিয়মের লঙ্ঘন করা হয়েছে।

এফবিআই’র পরিচালক ক্রিস্টোফার রে বলেন, ‘আমরা এখনও বিষয়টি খতিয়ে দেখছি। আসলে কী ঘটেছে তার শেষ পর্যন্ত দেখার জন্য আমি বদ্ধপরিকর। এছাড়া জনগণের কাছ থেকে পাওয়া তথ্যের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। এই হৃদয়বিদারক ঘটনায় তাদের ওপর বাড়তি কষ্ট দেওয়ার জন্য আমরা গভীর দুঃখপ্রকাশ করেছি।’

তারও আগে গত বছরের সেপ্টেম্বরে মিসিসিপি থেকে বেননাইট নামে এক ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীকে একটি ইউটিউব ভিডিও’র ব্যাপারে অভিযোগ করেন। ভিডিওতে নিকোলাস ক্রুজ নামে একজন বলছে, একদিন আমি পেশাদার স্কুল শুটার হবো। ওই ব্যক্তি বিষয়টি নিয়ে এফবিআই প্রতিনিধিদের সঙ্গে ২০ মিনিট কথা বলেন। বেনাইট জানিয়েছেন, পার্কল্যান্ডে হামলার পর  তার সঙ্গে আবারও যোগাযোগ করেছে এফবিআই।

বৃহস্পতিবার এফবিআই আগের এই অভিযোগের বিষয়টিও নিশ্চিত করেছে এফবিআই। সংস্থাটি অভিযোগ আমলে নেওয়ার পরও অভিযুক্তকে শনাক্ত করতে পারেনি বলে দাবি করেছে।  

এদিকে অভিযোগ পাওয়ার পরও কার্যকর উদ্যোগ নিতে না পারায় এফবিআই’র বিরুদ্ধে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ফ্লোরিডার গভর্নর রিক স্কট এক বিবৃতিতে বলেন, ‘হত্যাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা অগ্রহণযোগ্য। তাই এফবিআইর পরিচালককে অবশ্যই পদত্যাগ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এটা কীভাবে হতে পারে তা নিয়ে নিহতদের পরিবারের কাছে  সারাজীবন প্রশ্ন হয়ে থাকবে। এই ঘটনায় ক্ষমা করা হলে তাদের প্রশ্নের কোনও জবাব দেওয়া সম্ভব হবে না।’

হামলার শিকার স্কুল ভবনটিকে নিহতের স্মৃতির জন্য সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে ফ্লোরিডার আইনপ্রণেতাদের একটি দল।

 

/আরএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের