মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১২

৭.২ মাত্রার ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশ মেক্সিকো কেঁপে ওঠার পর এর ক্ষয়ক্ষতি নিরূপণ করতে যাওয়া একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই হেলিকপ্টারে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওসাকা রাজ্যের গভর্নর। এতে দুই ব্যক্তি নিহত হলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা অক্ষত রয়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স। ওই ভূমিকম্পের কারণে আর কোনও মৃত্যুর খবর পাওয়া না গেলেও দেশটির রাজধানী ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় লাখ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

অবতরণের সময় বিধ্বস্ত হওয়া মেক্সিকোর সামরিক হেলিকপ্টার

মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেক্সিকোর ওয়াজাকা রাজ্যের পিনোতেপা দে ডন লুয়িস শহরের কাছে। মাটির ২৪ দশমিক ৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান। জায়গাটি রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওসাকায় কমপক্ষে ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাজ্যের গভর্নর জানিয়েছেন, এক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওসাকা রাজ্যের গভর্নরকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে দুই ব্যক্তি নিহত হলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা অক্ষত রয়েছেন।

ওই ঘটনার পর টেলিভিশন নেটওয়ার্ক টেলিভিসাকে স্বরাষ্ট্রমন্ত্রী আলফোসানো নাভারেতে বলেছেন, তার এবং ওসাকার গভর্নর আলেজান্দ্রো মুরাতের মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হেলিকপ্টারটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

/জেজে/চেক-এমওএফ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম