অদম্য ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া, দাবি পুতিনের

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৭:৪৪আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:৫১
image

রাশিয়া নতুন এবং অদম্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, এ ক্ষেপণাস্ত্রটি বিশ্বের যেকোনও জায়গায় পৌঁছাতে সক্ষম। বৃহস্পতিবার (১ মার্চ) মস্কোতে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে এসব ঘোষণা দেন পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট পুতিন
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। চতুর্থ বারের মতো প্রেসিডেন্ট হতে এ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন পুতিন। এ নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের ১৭ দিন আগে বৃহস্পতিবার পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। সেসময় একটি ভিডিওর মাধ্যমে রাশিয়ার ‘তৈরিকৃত’ নতুন ক্ষেপণাস্ত্র এবং পানির তলদেশ দিয়ে চলাচলে সক্ষমতাসম্পন্ন একটি ড্রোন প্রদর্শন করেন তিনি। এ দুই ব্যবস্থার নামকরণ করার জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানান পুতিন।

রুশ প্রেসিডেন্টের দাবি, নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা কঠিন, এটি অসীম পাল্লার এবং এটি দুর্ভেদ্য ও অদম্য।

বক্তব্যের প্রথম ভাগে আগামী ছয় বছরের মধ্যে দেশের দারিদ্র্যের হার অর্ধেকে কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন পুতিন। তিনি বলেন, ‘প্রত্যেক ব্যক্তিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

২০০০ সালে রাশিয়ার ৪ কোটি ১০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করতো। বর্তমানে এ সংখ্যা ২ কোটিতে দাঁড়িয়েছে। এটি আরও কমানো প্রয়োজন বলে উল্লেখ করেছেন পুতিন।

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম