টিলারসন বাদ, পম্পেওকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৯:১৬আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১২:২৮
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদে জড়িয়ে পদ হারিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সিআইএ পরিচালক মাইক পম্পেও। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

টিলারসন বাদ, পম্পেওকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবারই টিলারসনকে দায়িত্ব ছাড়ার জন্য বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেজন্য আফ্রিকা সফর সংক্ষেপ করে সোমবার দেশে ফিরে আসেন টিলারসন।

দায়িত্বপালনের জন্য টিলারসনকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে বলেছেন , পম্পেই নতুন দায়িত্বে ভালো কাজ করবেন। সিআইএ’র পরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন উপ-পরিচালক জিনা হ্যাসপেল।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সিআইএ পরিচালক মাইক পম্পেওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে আমি গর্বিত। ওয়েস্ট পয়েন্টে প্রথমস্থান নিয়ে স্নাতক শেষ করেছেন। সেনাবাহিনীতে দায়িত্বপালন করেছেন। হার্ভাড থেকে আইনে স্নাতক করেছেন। তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘সিআইএ’র উপ-পরিচালক জিনা হ্যাসপেল পম্পেওর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। ফলে তিনিই হচ্ছেন সিআইএর প্রথম নারী পরিচালক। এটা একটা মাইলফলক। মাইক ও জিনা এক বছরের বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছেন। তাদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে।’

টিলারসনের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমি রেক্স টিলারসনকে তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানাই।  গত ১৪ মাসে আমাদের অনেক কিছু অর্জিত হয়েছে। আমি তাকে শুভকামনা জানাই।’ 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম