পাকিস্তানে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মালালা

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৮, ১৪:০৩আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৪:৪৮
image

দেশে ফেরার পর পাকিস্তানি প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নোবেলজয়ী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসূফজাই। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বৃহস্পতিবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। তালেবান বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যাওয়ার প্রায় ছয় বছর পর এ প্রথম পাকিস্তানের মাটিতে পা দিয়েছেন মালালা।

মালালা ও আব্বাসি
নারী শিক্ষার অধিকার নিয়ে সোচ্চার ভূমিকার কারণে ২০১২ সালের ৯ অক্টোবর মালালাকে গুলি করে তালেবানরা। মাথায় গুলি লাগলেও অল্পের জন্য বেঁচে যান তিনি। মালালার বয়স চিল তখন ১৪ বছর। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানকার এক হাসপাতালে মাথায় অস্ত্রোপচারের পর সেরে ওঠেন মালালা। কিন্তু এই ঘটনা সারা বিশ্বে তার নতুন পরিচিতি তৈরি করে। ২০১৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। বর্তমানে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন মালালা। যুক্তরাজ্যে যাওয়ার পর বুধবার (২৮ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে প্রথমবারের মতো দেশে ফিরেছেন ২০ বছর বয়সী এ শিক্ষা অধিকারকর্মী।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী আব্বাসির সঙ্গে মালালার বৈঠক হয়। বৈঠকে পাকিস্তানের সম্প্রচারবিষয়ক মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব, তথ্য-প্রযুক্তিবিষয়ক মন্ত্রী আনুশা রেহমান এবং মারভি মেমন।

মালালা দেশে আসছেন বলে আনুষ্ঠানিক কোনও ঘোষণা ছিল না। সূত্রকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফেরার কথা গোপন রাখা হয়েছিল। মালালা, তার পরিবার এবং মালালা ফাউন্ডেশনের কর্মকর্তারা দুবাই হয়ে ইসলামাবাদ আসেন। বার্মিংহাম থেকে দুবাইয়ে অন্য একটি ফ্লাইটে এসেছিলেন তারা। আগামী ২ এপ্রিল পর্যন্ত মালালার পাকিস্তানে থাকার কথা রয়েছে।

পাকিস্তানে থাকাকালে দেশটির স্বল্পোন্নত এলাকাগুলোতে শিক্ষার প্রসার নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মালালার আলোচনা করার কথা রয়েছে। তবে মালালা তার জন্মশহর সোয়াটে যাবেন কিনা সে ব্যাপারে জানা যায়নি।

 

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের