দ. সুদানে মুক্তি পেয়েছে ২০৭ শিশু সেনা: ইউনিসেফ

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ২১:০৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২১:১৮

দক্ষিণ সুদানে সশস্ত্র গোষ্ঠীগুলো ২০৭ জন শিশুসেনাকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এই নিয়ে এ বছর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ৫০০ এরও বেশি শিশুসেনাকে মুক্তি দেওয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

দ. সুদানে মুক্তি পেয়েছে ২০৭ শিশু সেনা: ইউনিসেফ মঙ্গলবার এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, ‘মঙ্গলবার অন্তত ২০৭ শিশুকে মুক্তি দেওয়া হয়েছ। এটা দ্বিতীয় ধাপ। সামনের মাসগুলোতে আরও প্রায় এক হাজার শিশুসেনা মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।’

ফেব্রুয়ারির প্রথম দিকেই সুদানের ইয়ামবিও শহরে ৩০০ এরও বেশি শিশুকে মুক্তি দেওয়া হয়েছিল। পরিবার ও ইউনিসেফের কেয়ার সেন্টারে ফিরে গিয়েছিল তারা।

দক্ষিণ সুদানে ইউনিসেফের প্রতিনিধি মাহিমবো দো বলেন, ‘কোনও শিশুকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।’ সংস্থাটির তথ্যমতে, ২০১৬ সালে সশস্ত্র গোষ্ঠীগুলো থেকে শিশুসেনাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এখনও দেশটির বিভিন্ন গোষ্ঠীতে ১৯ হাজার শিশু কাজ করছে।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ সুদানের ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট থেকে ১১২ জন ছেলে ও ৯৫ জন মেয়েশিশুকে মুক্তি দেওয়া হয়েছে। সরকার ও ওই গোষ্ঠীর এক সমঝোতার আলোকে তাদের মুক্তি দেওয়া হয়।

ইউনিসেফ সব পক্ষকে সহিংসতা এড়াতে ও শিশুদের ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।

 

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান