পশ্চিমাদের হস্তক্ষেপ ছাড়াই সম্পর্ক স্বাভাবিক করুন: দুই কোরিয়াকে ইরান

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৮, ১১:২০আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১১:২৭
image

দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমিকে উদ্ধৃত করে তেহরানভিত্তিক পাসটুডে এই খবর জানিয়েছে। কাসেমি কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে দুই কোরিয়ার উদ্যোগকে স্বাগত জানান। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হস্তক্ষেপ শান্তি উদ্যোগকে ব্যহত করতে পারে বলে সতর্ক করে দেন তিনি।

পশ্চিমাদের হস্তক্ষেপ ছাড়াই সম্পর্ক স্বাভাবিক করুন: দুই কোরিয়াকে ইরান কাসেমি আজ (শনিবার) সকালে প্রকাশিত এক বিবৃতিতে আরো বলেন, দুই কোরিয়ার শীর্ষ নেতাদের শুক্রবারের সাক্ষাৎ ছিল অত্যন্ত সঠিক ও দায়িত্বপূর্ণ একটি পদক্ষেপ।  আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এ ঘটনা ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন শুক্রবার দু’দেশের সীমান্তবর্তী পানমুনজম গ্রামে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে দুই নেতা কোরীয় উপদ্বীপকে ‘সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত’ করতে সম্মত হন। সেইসঙ্গে দুই কোরিয়ার মধ্যকার বিদ্বেষপূর্ণ সম্পর্কের অবসান ঘটাতেও একমত হন কিম ও মুন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে আরো বলেন, তার দেশ সব সময় পরমাণু অস্ত্রসহ যেকোনো ধরনের গণবিধ্বংসী অস্ত্রের উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের বিরোধিতা করে এসেছে। কাজেই বিশ্বের যেকোনো দেশের পক্ষ থেকে এই অস্ত্র ধ্বংস করার পদক্ষেপকে তেহরান স্বাগত জানায়।

কাসেমি বলেন, দুই কোরিয়া নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন করতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে ও পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ ছাড়া। পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা হস্তক্ষেপ করলে এই উদ্যোগ ভেস্তে যেতে পারে।

যুক্তরাষ্ট্র কোনো আন্তর্জাতিক আইন বা চুক্তির তোয়াক্কা করে না উল্লেখ করে বাহরাম কাসেমি বলেন, ইরানের পরমাণু সমঝোতা যেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে সেটি লঙ্ঘন করে মার্কিন সরকার প্রমাণ করেছে, তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না।

/বিএ/

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম