নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার পথে জার্মানি

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৮, ১৮:৩২আপডেট : ০৫ মে ২০১৮, ১৯:১৯

জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে সম্ভাবনা বেড়েছে ইউরোপের দেশ জার্মানির। ইসরায়েল প্রার্থিতা প্রত্যাহার করায় পরিষদের অস্থায়ী লাভের পথে আরও একধাপ এগিয়ে গেলো জার্মানি ও বেলজিয়াম।

নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার পথে জার্মানি ইসরায়েলের জাতিসংঘ মিশন শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘সঙ্গী ও ভালো বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলাপ-আলোচনার পর ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদের আবেদন স্থগিত করেছে। এটা সিদ্ধান্ত হয়েছে যে, আমরা আমাদের মিত্রদের সঙ্গে কাজ করবো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় যাতে ইসরায়েলের অংশগ্রহণের এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতামত দেওয়ার অধিকার থাকে।’

ইসরায়েল সরে যাওয়ায় এখন পশ্চিম ইউরোপ এবং অন্যদের জন্য বরাদ্দ থাকা নিরাপত্তা পরিষদের দুইটি আসনের জন্য প্রার্থী হিসেবে রয়েছে শুধু জার্মানি ও বেলজিয়াম। ফলে এই দুই দেশের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়ার পথে দৃশ্যত বড় কোনও বাধা থাকলো না।

জাতিসংঘে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টোফ হয়েসগেন অবশ্য জার্মান বার্তা সংস্থা ডিপিএকে জানিয়েছেন যে, ইসরায়েল যে সদস্যপদের আবেদন প্রত্যাহার করতে পারে সে গুঞ্জন আগে থেকেই ছিল। এখন তারা সরে যাওয়ায় বার্লিনের সদস্যপদ পাওয়ার পথ সহজ হয়েছে। তবে বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি।

কয়েকজন কূটনীতিক অবশ্য জানিয়েছেন, ইসরায়েল বুঝে গিয়েছে যে, জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে অনেকেই দেশটির সদস্যপদের আবেদনের পক্ষে ভোট দেবে না। ফলে জার্মানি এবং বেলজিয়ামের কাছে দেশটির পরাজয় মোটামুটি নিশ্চিত ছিল।

প্রসঙ্গত, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার দায়িত্ব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। এর পাঁচ স্থায়ী সদস্য হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়া। পরিষদের বাকি ১০ অস্থায়ী আসনে জাতিসংঘের সদস্যদের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত বিভিন্ন দেশ দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করে।

জাতিসংঘের এই পরিষদ এমন সিদ্ধান্ত নিতে পারে যা যে কোনও দেশ মানতে আইনগতভাবে বাধ্য। এছাড়া বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা কিংবা শক্তি প্রয়োগের ক্ষমতাও এই পরিষদের রয়েছে। পরিষদের ১০টি অস্থায়ী আসনের পাঁচটি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।

বাকি পাঁচটি আসনের জন্য ভোটাভুটি হলেও সেগুলোর একটি আফ্রিকা, একটি এশিয়া-প্যাসিফিক, একটি ক্যারাবীয় অঞ্চল এবং দুইটি পশ্চিম ইউরোপ ও অন্যদের জন্য বরাদ্দকৃত। অর্থাৎ এই আসনগুলোর সদস্যদের উল্লিখিত অঞ্চল থেকে হতে হবে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে হলে জার্মানি ও বেলজিয়ামকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আয়োজিত ভোটাভুটিতে সদস্য রাষ্ট্রগুলোর দুই তৃতীয়াংশের ভোট পেতে হবে। সূত্র: ডয়চে ভেলে।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি