তুলসী গাছ লাগিয়ে মোদিকে জেতাতে চায় বিজেপি!

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৮, ২৩:১৫আপডেট : ০৬ মে ২০১৮, ১৬:০২

ভারতের কর্ণাটক রাজ্যে কংগ্রেসকে উচ্ছেদ করে বিজেপি'কে ক্ষমতায় আনতে চায় দলটির সমর্থকরা। কারণ, ২০১৩ সাল থেকেই রাজ্যটি কংগ্রেসের দখলে। মোদির দলকে জেতাতে তাই উঠেপড়ে লেগেছে বিজেপি কর্মীরা। প্রচার তো চলছেই। পাশাপাশি এবার দলটি যেন অলৌকিকভাবে জিতে যায়, তার জন্য ঐশ্বরিক শক্তি কাজে লাগাতে চাইছেন সমর্থকরা। এজন্য বিপুল সংখ্যক বিজেপি সমর্থক তুলসী গাছ নিয়ে লাগাচ্ছেন কৃষ্ণ মন্দিরে।

তুলসী গাছ লাগিয়ে মোদিকে জেতাতে চায় বিজেপি! ২২ কিলোমিটার দূর থেকে উদুপিতে এসে গাছ লাগিয়েছেন কেশবাচারিয়া নামে একজন বিজেপি সমর্থক। ৮০০ বছরের পুরনো মন্দিরের বাইরে লাগানো হচ্ছে সেই গাছ।

কেশবাচারিয়া একা আসেননি। গাছ লাগানোর জন্য রীতিমত লাইন পড়ে গেছে মন্দিরের সামনে। প্রতিদিন ওই মন্দিরের কাছে অন্তত এক লাখ তুলসী গাছ লাগান ভক্তরা। তাতেই যদি মনস্কামনা পূর্ণ হয়। কেশবাচারিয়ার সঙ্গে লাইনে দাঁড়িয়েছেন গোবিন্দ ও কুমারস্বামী নামে আরও দুই বিজেপি সমর্থক। মোদির সভায় যোগ দেওয়ার আগে প্রার্থনা করে গেলেন তারা।

মন্দির কর্তৃপক্ষ এই তুলসী গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিল মাস কয়েক আগে। তারপর থেকে তুলসী গাছ দেওয়ার প্রবণতা এতোটাই বেড়েছে যে, বিভিন্ন নার্সারিতেও লাগানো হচ্ছে এ গাছ। চড়া দামে বিক্রি হচ্ছে সেসব চারা।

মন্দির কর্তৃপক্ষ তুলসীর চাষ করছে উদুপির ১৪ একর জায়গাজুড়ে। পূজার পর তুলসী পাতাগুলি ওষুধ তৈরির কাজে লাগানো হচ্ছে। সূত্র: কলকাতা ২৪।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম