পুজদেমনকে আবারও কাতালোনিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তাব

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৮, ১৯:৩৩আপডেট : ০৬ মে ২০১৮, ১৯:৩৫

গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও সাবেক আঞ্চলিক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনকে আবারও স্পেনের কাতালোনিয়ার প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে রাখার চেষ্টা করছেন সেখানকার স্বাধীনতাকামীরা। শুক্রবার জার্মানির বার্লিনে নিজ দল টুগেদার ফর কাতালোনিয়ার সদস্যরা এনিয়ে পুজদেমনের সঙ্গে একটি বৈঠকও করেছেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কার্লেস পুজদেমন

সম্প্রতি কাতালান পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের আওতায় বিদেশ থেকেও প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন করতে পারবেন পুজদেমন। এ কারণেই তার দল তাকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন দিয়েছে। 

পুজদেমনের দলের মুখপাত্র এদুয়ার্দ পুজল শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুজদেমনকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করে তার দল আবারও তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচনে দেখতে চায় বলে জানান।

স্বাধীনতা প্রশ্নে গণভোটের পর গত বছরের অক্টোবরে স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করে পুজদেমনের নেতৃত্বাধীন স্বাধীনতাকামীরা। এরপর স্পেনের জাতীয় সরকার কাতালোনিয়া সরকার ভেঙে দিয়ে পুজদেমনকে বরখাস্ত করে। এরপর রাজনৈতিক আশ্রয় নিয়ে বিদেশে পালিয়ে যান পুজদেমন। পুজদেমন এখন জার্মানিতে অবস্থান করছেন। স্পেন সরকার তাকে ফিরিয়ে দেওয়ার আবেদন করে আসছে। স্পেনের সুপ্রিম কোর্টও পুজদেমনকে গ্রেফতারের জন্য একটি ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে তাকে স্পেনে ফেরত পাঠানো হবে কিনা তা নিয়ে এখন জার্মানির একটি আদালতে বিচার চলছে।

এদিকে ডিসেম্বরে আঞ্চলিক সরকার গঠনের জন্য পুনরায় হওয়া নির্বাচনেও জয়লাভ করে স্বাধীনতাকামী দলগুলো। তবে তারপর চারবার চেষ্টা করেও তারা কোনও সরকার গঠন করত পারেনি। আগামী ২২ মে’র মধ্যে কাতালোনিয়ায় একটি নতুন সরকার গঠনের বাধ্যবাধকতা রয়েছে। অক্টোবরে আঞ্চলিক সরকার ভেঙে দেওয়ার পর থেকে সেখানে কেন্দ্রীয় সরকারের শাসন চলছে।

/আরএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম