কাবুলে দুই পুলিশ স্টেশনে তিন আত্মঘাতী হামলা, আহত ৬

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৮, ১৫:০০আপডেট : ০৯ মে ২০১৮, ১৫:০৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি পুলিশ স্টেশনে কমপক্ষে তিনটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তারা এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে এতে তাৎক্ষনিকভাবে ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।  এক আফগান আইন প্রণেতা মোহাম্মদ হাসিম জানিয়েছেন, গত দুইদিন ধরে ফারিয়াব প্রদেশের বিলচ্রিগ জেলা কার্যালয় অবরোধ করে রেখেছে তালেবান যোদ্ধারা। পাশের কয়েকটি গ্রামও অবরুদ্ধ করে রেখেছে তারা। কাবুলে আত্মঘাতী বিস্ফোরণের পর গোলাগুলিরও ঘটনা ঘটেছে
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস বলেছেন বুধবার কাবুলের পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনের প্রথম হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। পরে কাবুলের কেন্দ্রস্থলে আরেকটি পুলিশ স্টেশনের প্রবেশপথে আরও দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

কাবুলের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আসাম জানিয়েছেন হামলার ঘটনায় ৬ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও তালেবান ও আইএস দেশটির পশ্চিমা দেশগুলোর সমর্থিত সরকার ও বাহিনীকে নিয়মিত লক্ষ্যবস্তু বানায়।

গত সপ্তাহে কাবুলে একই জায়গায় পরপর দুটি আত্মঘাতী হামলায় নয় সাংবাদিকসহ ২৫ জনের প্রাণহানি ঘটে।

 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান