পাকিস্তানে রূপান্তরকামীদের অধিকার নিশ্চিতে ঐতিহাসিক আইন

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৮, ১৫:৪৮আপডেট : ১০ মে ২০১৮, ১৬:৪৯

পাকিস্তানে রূপান্তরকামীদের মৌলিক অধিকার নিশ্চিত করে ঐতিহাসিক এক আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। আইন অনুযায়ী, বেসরকারি অফিসে মালিকদের বৈষম্যের শিকার হতে হবে না তাদের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

পাকিস্তানে রূপান্তরকামীদের অধিকার নিশ্চিতে ঐতিহাসিক আইন

প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার কর্মীরা রক্ষণশীল দেশটির জন্য এ পদক্ষেপটি ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। এই আইন অনুসারে কোন নাগরিক নিজেকে পুরুষ বা নারী বা উভয়ের মিশ্রণ হিসেবে চিহ্নিত করতে পারবেন। পাশাপাশি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও শিক্ষা বিষয়ক কাগজপত্রসহ সকল সরকারি কাগজপত্রে ওই পরিচয় নিবন্ধন করার অধিকার পাবেন।

মঙ্গলবার পার্লামেন্ট সদস্যরা ইসলামাবাদে ‘ট্রান্সজেন্ডার পার্সনস (প্রটেকশন অফ রাইটস) অ্যাক্ট শীর্ষক আইন পাসের পক্ষে ভোট দেন। এই আইন অনুযায়ী, এখন নিজের যেকোনও লিঙ্গের পরিচয় দিতে পারবেন পাকিস্তানিরা। অধিকার কর্মী বিন্দিয়া রানা বলেন, ‘আমি ভেবেছিলাম জীবনে এমন কিছু দেখে যেতে পারবো না। কিন্তু আমি ভাগ্যবান যে এটা দেখার সুযোগ পেয়েছি।’

বিন্দিয়া আরও বলেন, ‘আমরা ৫০ কিংবা ৬০ বছর বয়সী রূপান্তরকামীদের জন্য লড়াই করিনি, বরং পরবর্তী প্রজন্মের জন্য লড়াই করছি।  

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী