কারা-হাসপাতালে শুয়ে মাহাথিরের শপথ দেখলেন পরবর্তী প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৮, ১১:৫৫আপডেট : ১১ মে ২০১৮, ১৩:৩৯

বন্দি অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শপথ অনুষ্ঠান দেখলেন পরবর্তী প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম মাহাথিরের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র থেকে  প্রবল প্রতিপক্ষে রূপান্তরিত হন। সময় ও রাজনৈতিক পালাবদলে এখন আবার তিনি মাহাথিরের মিত্র।  বিরোধী জোটের বিজয়ের পর আনোয়ারের মুক্তি এখন সময়ের ব্যাপার। বিরোধী জোটের নেতৃত্ব নেওয়ার সময়ই মাহাথির চুক্তিবদ্ধ হয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আনোয়ারের মুক্তি নিশ্চিত করে দুই বছরের মধ্যে তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

কারা-হাসপাতালে শুয়ে মাহাথিরের শপথ দেখলেন পরবর্তী প্রধানমন্ত্রী ৯ মে ২০১৮ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন জোট পাকাতান হারপান পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে ১২২টিতে জয় পায়। সে অনুযায়ী, বিকাল ৫টায় বিজয়ী প্রধানমন্ত্রী হিসেবে তার শপথগ্রহণের কথা ছিল। তবে জোটের অন্য নেতাদের সঙ্গে রাজপ্রাসাদে গেলেও সে সময় শপথ না নিয়েই সেখান থেকে বেরিয়ে যান মাহাথির মোহাম্মদ। জোটের আরেক দল পার্টি কেদালিয়ান রাকায়াত (পিকেআর) এর নেতা আনোয়ার বর্তমনে কারাগারে রয়েছেন। পাঁচ বছরের কারাদণ্ডাদেশ থাকলেও রাজার ক্ষমার প্রেক্ষিতে ৮ জুন মুক্তি পাওয়ার কথা তার।

চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকা আনোয়ারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করতে যান তার দলের নেতারা। মালয়েশীয় সংবাদমাধ্যম মালয় অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে আনোয়ার মাহাথিরের শপথ অনুষ্ঠান উপভোগ করেছেন।

আনোয়ার ও ড. মাহাথির দুজনেই সদ্য হেরে যাওয়া বিএন জোটের উমো দলের নেতা ছিলেন। ১৯৮১-২০০৩ সাল পর্যন্ত ক্ষমতাসীন থাকার সময় আনোয়ারকে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন মাহাথির। এরপরই পিকেআর নামের দল গড়ে তোলেন আনোয়ার। এরপর ২০০৬ সালে আবারও এক হন দুই নেতা। মাহাথির উমনো ছেড়ে পার্টি প্রিভুমিম বারাসাতু নামে নতুন দল গড়ে তোলেন। আরও কিছু দল নিয়ে গড়ে তোলেন পাকতান হারপান জোট।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের