রাশিয়ায় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এক মেয়রের পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৮, ১৪:৪৪আপডেট : ২৪ মে ২০১৮, ১৪:৪৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ নীতিনির্ধারকের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন দেশটির ইয়েকাতেরিনবার্গ শহরের মেয়র ইভেজেনি রোজিমান। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইয়েকাতেরিনবার্গ শহরের মেয়র ইভেজেনি রোজিমান প্রতিবেদনে বলা হয়, শহরটিতে মেয়র নির্বাচন পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নীতিনির্ধারকরা। এরপর থেকে নিজেদের ইচ্ছামতো কাউকে মেয়র পদে বসাতে পারবেন কর্মকর্তারা। এই সিদ্ধান্তেরই বিরোধিতা করছিলেন ইভেজেনি। সেই প্রতিবাদেই বুধবার পদত্যাগের ঘোষণা দেন।

ওই মেয়র অনেকদিন ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করছিলেন। পদত্যাগের পর রয়টার্সকে তিনি বলেন, ‘আমি এর অংশ হতে চাইনি। তাই পদত্যাগ করছি।’  

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, পদত্যাগের মাধ্যমে এই আইন সাময়িকভাবে আটকে দিলেন রোজম্যান। তিনিই পুতিনের বিরুদ্ধে দেশটির সর্বশেষ স্বতন্ত্র মেয়র ছিলেন। তবে সব সরকারি অফিসে পুতিন প্রশাসনের নিয়োগকৃত প্রশাসক থাকায় বাস্তবিক অর্থে তার ক্ষমতা অনেক কম ছিল।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম