ইতালিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৮, ২৩:৩৩আপডেট : ২৮ মে ২০১৮, ২৩:৩৫

সাবেক আইএমএফ অর্থনীতিবিদ কার্লো কোত্তারিল্লিকে ইতালির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারিল্লা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইতালির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কার্লো কোত্তারিল্লি

মার্চে নির্বাচনের পর থেকে সরকারহীন অবস্থায় রয়েছে ইতালি। নির্বাচনে কোনও রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এই অবস্থা সৃষ্টি হয়। ফাইভ স্টার পার্টি আরেকটি ডানপন্থী দল লিগ-এর সঙ্গে জোট গঠন করে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে অন্তবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন প্রেসিডেন্ট।

নিয়োগ পাওয়ার পর কার্লো কোত্তারিল্লি বলেন, তিনি দেশে দ্রুত নতুন করে নির্বাচন দেওয়ার লক্ষ্যে একটি সরকার গঠন করবেন করবেন। আগামী শরৎকাল বা সামনের বছরের প্রথম দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নে ইতালির অবস্থান প্রশ্নে প্রেসিডেন্টের সঙ্গে পপুলিস্ট দলগুলোর বড় ধরনের মতপার্থক্য রয়েছে। দুই দলের পক্ষ থেকে গুইসেপ কন্টেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়। তিনি প্রেসিডেন্টের সঙ্গে মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনায় যান। কিন্তু প্রেসিডেন্ট অর্থমন্ত্রী হিসেবে পাওলো সাবোনার নিয়োগ নিয়ে আপত্তি তুলেন। এতে করে নতুন সংকট দেখা দেয়।

/আরএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম