ভারতের কেরালায় নিপা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৮, ২৩:৩৩আপডেট : ০২ জুন ২০১৮, ২৩:৪০

ভারতের কেরালা রাজ্যে গত কয়েক দিনে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের কোজিকোড় এলাকার স্কুল-কলেজগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার কেরালা সরকার বিজ্ঞপ্তি জারি করে এ ছুটি ঘোষণা করে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

ভারতের কেরালায় নিপা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮ এ নিয়ে দ্বিতীয় বারের জন্য ছুটির মেয়াদ বাড়ানো হলো। এর আগে নিপা ভাইরাসের কারণে গ্রীষ্মের ছুটি বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করা হয়েছিল। এখনও বাদুড় সংক্রামিত এই ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটনায় সংক্রমণ ছড়ানোর ভয়ে দ্বিতীয় পর্যায়ে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

মহামারীর আকার না নিলেও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে স্থানীয় পর্যটন শিল্পেও। অবশ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কেরালায় এ নিয়ে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।

পর্যটনের পাশাপাশি কেরালার ফল-সবজির ব্যবসাও নিপা ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত কেরালা থেকে ফল ও সবজির আমদানি বন্ধ করে দিয়েছে।

২০১২ সালে প্রথম সৌদি আরবে নিপা ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়। এই রোগের নাম দেওয়া হয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বা সংক্ষেপে মার্স। করোনা ভাইরাস গোত্রীয় বলে ভাইরাসটির নাম মার্স করোনা ভাইরাস। মার্স করোনা ভাইরাসের বিপরীতে অ্যান্টিভাইরাস আবিষ্কৃত হয়নি। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, এই সময়।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম