বিকল্প জ্বালানি ছাড়া হুমকির মুখে পড়বে বিশ্ব : পোপ

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৮, ১৯:৫৭আপডেট : ১০ জুন ২০১৮, ২০:০৪

বিকল্প জ্বালানি ছাড়া বিশ্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। শনিবার ভ্যাটিকানে শীর্ষস্থানীয় তেল কোম্পানিগুলোর নির্বাহীদের দুই দিনের সম্মেলনের শেষ দিনে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে মানব জাতি ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে।

পোপ ফ্রান্সিস ভয়াবহ বিপর্যয় এড়াতে বিশ্ব ব্যবস্থাকে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থায় উত্তরণে তেল কোম্পানিগুলোর নির্বাহীদের প্রতি আহ্বান জানান পোপ।

তিনি বলেন, সভ্যতার জন্য জ্বালানি প্রয়োজন। কিন্তু তাই বলে জ্বালানির ব্যবহার সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে না।

দূষণ ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়েরও তাগিদ দেন পোপ ফ্রান্সিস।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে বরাবরই উচ্চকিত পোপ ফ্রান্সিস। এ বছরের গোড়ার দিকে তিনি বলেন, মানুষ ও প্রকৃতির সুরক্ষায় আমাজনের গুরুত্ব অনস্বীকার্য। বৃহদায়তন ব্যবসা ও ‘ভোগবাদী লোভকে’ পুরো দুনিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ এলাকা ধ্বংসের সুযোগ দেওয়া যাবে না।

/এমপি/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের