২৬ কুর্দি সেনা ‘হত্যা’র দাবি তুরস্কের

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৮, ১২:৪৪আপডেট : ১৬ জুন ২০১৮, ১২:৪৭

ইরাকের উত্তরাঞ্চলের কান্দিল পাহাড়ে এক অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ২৬ সেনাকে ‘প্রতিহত’ করা হয়েছে বলে দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। ১২ জুন এই অভিযান চালানো হয় বলে শনিবার জানিয়েছে তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

২৬ কুর্দি সেনা ‘হত্যা’র দাবি তুরস্কের

কান্দিল অঞ্চল থেকে কয়েক দশক ধরে তুরস্কের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে পিকেকে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এই অঞ্চল থেকে ‘সন্ত্রাস উপড়ে ফেলার’ ঘোষণা দিয়েছেন।

তুর্কি কর্মকর্তারা কুর্দিদের দমনে ‘প্রতিহত’ শব্দটিই বেশি ব্যবহার করে। কোনরকম বিস্তারিত বলতে চায় না। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, এটাতে মূলত হত্যা করাই ‍বুঝায়।  

হাক্কানি প্রদেশ আরেকটি অভিযানে বিশাল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে তুর্কি সেনাবাহিনী। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু বলেন, শুক্রবার অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে হেভি মেশিন গান, পাঁচটি ইনফান্ট্রি রাইফেল, তিনটি ট্যাংক প্রতিরোধক মিসাইল, ১৩ টি পিকে মেশিনগান ও ৪০০টিরও বেশি গ্রেনেডসহ অনেক কিছু ছিল।

পৃথক এক বিবৃতিতে তুর্কি সেনারা জানায়, ৮-১৪ জুন তুরস্কে দেশজুড়ে অভিযানে ৯৩ জন সেনাকে প্রতিহত করা হয়েছে। এরমধ্যে তিনজন শীর্ষস্থানীয় নেতা ছিল।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি