শিগগিরই কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ হস্তান্তর

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৮, ১৭:০৩আপডেট : ২০ জুন ২০১৮, ১৭:১০
image

কোরীয় যুদ্ধের পর নিখোঁজ হওয়া মার্কিন ও তাদের মিত্র সেনাদের দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সেনারা এ প্রস্তুতি নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে ওই কর্মকর্তারা জানান, দেহাবশেষ হস্তান্তর অনুষ্ঠানের দিন-ক্ষণ এখনও নির্দিষ্ট করা হয়নি। তবে তা শিগগিরই অনুষ্ঠিত হতে হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে প্রস্তুতি নিয়ে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ করেননি।

কোরীয় যুদ্ধে নিহত সেনাদের স্মরণে ওয়াশিংটনে নির্মিত ভাস্কর্য
১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন,তিনি ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ বন্ধ করবেন। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন,‘আমরা যেহেতু একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে আমি মনে করি যুদ্ধ যুদ্ধ খেলা অযথার্থ।’ মহড়া বন্ধের ঘোষণা দিলেও কোরীয় উপদ্বীপ থেকে এক্ষুণি সেনা প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই বলেও জানান ট্রাম্প। উত্তর কোরীয় সরকারের সঙ্গে সম্পর্কের উষ্ণতাকে প্রতিফলিত করে মঙ্গলবার (১৯ জুন) পেন্টাগন জানায়, আগস্টে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পূর্বনির্ধারিত সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। এর মধ্যেই নাম প্রকাশ না করে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া থেকে কোরীয় যুদ্ধে নিহত সেনাদের দেহাবশেষ ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

সংঘাতে ৩৬ হাজারেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। নিখোঁজদেরকেও এ নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোরীয় যুদ্ধের পর থেকে প্রায় ৭,৭০০ মার্কিন সেনার হদিস মেলেনি। এর মধ্যে প্রায় ৫,৩০০ সেনা উত্তর কোরিয়ায় নিখোঁজ হয়েছে।

দেহাবশেষের হস্তান্তর অনুষ্ঠান সাধারণত অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়। আর সে অনুষ্ঠান আয়োজনেরই প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে কোথায় এ অনুষ্ঠান আয়োজন করা হবে তা পরিষ্কার নয়।

মার্কিন প্রতিরক্ষা দফতর, পররাষ্ট্র দফতর ও হোয়াইট হাউস দেহাবশেষ হস্তান্তর ইস্যুতে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। পেন্টাগন বলছে, কেবল আন্তঃগোয়েন্দা সংস্থার মধ্যে প্রচেষ্টা চলছে এবং ১২ জুন ট্রাম্প ও কিমের বৈঠকের মধ্য দিয়ে দেহাবশেষ হস্তান্তর প্রক্রিয়ার সুযোগ তৈরি হয়েছে।

১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার সামরিক দলগুলো ৩৩টি উদ্ধার অভিযান চালিয়েছে। এসব অভিযানে মার্কিন সেনাদের ২২৯টি দেহাবশেষ উদ্ধার হয়। পরবর্তীতে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এ অভিযান বাতিল করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, তাদের তল্লাশিকারীদের জীবনের সুরক্ষা নিশ্চিত করা হয়নি। যদিও ২০০৬ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাকে বড় কারণ বলে মনে করা হয়।  

সর্বশেষ ২০০৭ সালে দেহাবশেষ হস্তান্তর করেছিল উত্তর কোরিয়া। সেসময় জাতিসংঘের সাবেক দূত ও নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন ছয়টি দেহাবশেষের হস্তান্তর নিশ্চিত করেছিলেন।

 

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম