রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্য বন্ধে মিয়ানমারকে জাতিসংঘ দূতের আহ্বান

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৮, ২০:৫০আপডেট : ২৮ জুন ২০১৮, ২১:১২
image

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যপূর্ণ ব্যবস্থা বাতিল এবং তাদের নাগরিকত্ব ও সম্পদের অধিকার নিশ্চিত করতে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়ানঘি লি। বুধবার (২৭ জুন) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রোহিঙ্গা
গত বছরের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপ জোরালো হওয়ার একপর্যায়ে প্রত্যাবাসন চুক্তিতে বাধ্য হয় মিয়ানমার। তবে সেই  চুক্তির পর বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও এখনও ধোঁয়াশা কাটছে না। বাংলাদেশের পক্ষ থেকে ৮ হাজার রোহিঙ্গার নাম প্রস্তাব করা হলেও মাত্র ৬০০ জনকে ফেরত নিতে চেয়েছে মিয়ানমার। এরমধ্যেই প্রত্যাবাসন প্রশ্নে জাতিসংঘ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা চুক্তিটি স্বাক্ষর হয়।

জাতিসংঘের বিশেষ দূত ইয়ানঘি লি মনে করেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল নয়। বুধবার, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক শরণার্থী আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের মানদণ্ডগুলোর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা বন্ধ করতেও মিয়ানমার সরকারকে আহ্বান জানান তিনি।

লি’র বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছে মিয়ানমার সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ মিন্ট জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেন, তার সরকার লি’র সঙ্গে কাজ করতে পারবে না, কারণ তার মধ্যে ‘বস্তুনিষ্ঠতার ঘাটতি’ রয়েছে। লি-কে সরিয়ে তার জায়গায় অন্য কাউকে নিয়োগ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন উ মিন্ট। তার দাবি, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার মুখোমুখি করতে এবং রাখাইন অ্যাডভাইজারি কমিশনের জন্য সুপারিশ করতে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ নিচ্ছে মিয়ানমার সরকার। তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি উ মিন্ট।

উল্লেখ্য, রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নসহ মিয়ানমারজুড়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করতে এ বছরের জানুয়ারিতে মিয়ানমার সফরের কথা ছিল জাতিসংঘের বিশেষ দূত ইয়ানঘি লির। কিন্তু সে সফর বাতিল হয়ে যায়। গত বছরের ডিসেম্বরে এক বিবৃতিতে লি অভিযোগ করেছিলেন, মিয়ানমার সরকার তাকে সফরের অনুমতি দেয়নি। তার সন্দেহ, রাখাইনে এমন ভয়াবহ কিছু ঘটছে, যা আড়াল করতে তাকে সফরে বাধা দেওয়া হয়েছে।

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের