কাশ্মিরে দ্রুত নির্বাচনের আহ্বান কংগ্রেসের

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৮, ১৯:১৬আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৯:২০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে প্রধান বিরোধীদল কংগ্রেস। বর্তমানে সেখানে গভর্নরের শাসন জারি রয়েছে। সোমবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে জম্মু-কাশ্মির ইস্যুতে কংগ্রেসের পরিকল্পনা গ্রুপের বৈঠক শেষে কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি ওই দাবি জানিয়েছেন।

কাশ্মিরে দ্রুত নির্বাচনের আহ্বান কংগ্রেসের তিনি বলেন, ‘আমাদের দাবি, রাজ্যটিতে দ্রুত নির্বাচন হোক। আমরা সেখানকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে প্রায় একশ’ নেতাদের নিয়ে এক বৈঠক করেছি। এরমধ্যে সাবেক ও বর্তমান এমপি ও বিধায়করা উপস্থিত ছিলেন।’ সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা ড. মনমোহন সিংয়ের নেতৃত্বে ওই বৈঠকে গুলামনবী আজাদ, অম্বিকা সোনি, পি চিদাম্বরম ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।

জম্মু-কাশ্মিরে পিডিপি-বিজেপি জোট থেকে বিজেপি বেরিয়ে যাওয়ায় সেখানে পিডিপি নেতৃত্বাধীন মেহবুবা মুফতি সরকারের পতন হয়। এরপরে সেখানে অন্যকোনো দল জোট সরকার গড়তে আগ্রহ প্রকাশ না করায় গভর্নরের শাসন জারি হয়েছে।  তবে সম্প্রতি পিডিপির সঙ্গে কংগ্রেসের সমর্থনে জোট সরকার গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সোমবার দিল্লিতে আছেন এবং তিনি কংগ্রেস সভানেত্রী ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে শোনা যাচ্ছে। কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি অবশ্য বলেছেন এ ব্যাপারে তার কিছু জানা নেই।

৮৭ সদস্যবিশিষ্ট জম্মু–কাশ্মির বিধানসভায় কোনোদলই সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় সেখানে বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু ফল হয়। এখানে পিডিপি’র ২৮টি আসন রয়েছে। কংগ্রেসের রয়েছে ১২টি আসন। যদি পিডিপি’র সঙ্গে কংগ্রেস সরকার গড়তে যায়ও সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে আরও চার বিধায়ক অর্থাৎ মোট ৪৪ বিধায়কের প্রয়োজন। এখানে অবশ্য তিন নির্দলীয় ও সিপিএমের এক বিধায়ক আছেন। বিজেপি এখানে ২৫ এবং ন্যাশনাল কনফারেন্স ১৫ আসন পেয়েছিল। এছাড়া পিডিএফ ১ ও জেকেপিসি ২ আসন পেয়েছিল।

 

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের