বৈঠক শুরুর আগে পুতিনের উদ্দেশে যা বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৯:১৩আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২০:৩০

যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে বিশ্ব একসঙ্গে দেখতে চায়; মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের কাছে বিশ্বের ৯০ শতাংশ পরমাণু অস্ত্র থাকার কথা জানিয়ে ট্রাম্প এই বাস্তবতাকে নেতিবাচক আখ্যা দিয়েছেন। সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রুদ্ধদ্বার বৈঠকের আগে দুই দেশের মধ্যে ‘দুর্দান্ত সম্পর্ক’র সম্ভাবনার ব্যাপারে আশা প্রকাশ করেন ট্রাম্প।

বৈঠক শুরুর আগে পুতিনের উদ্দেশে যা বললেন ট্রাম্প নানা জল্পনা-কল্পনা, সমালোচনা আর বিরোধিতার মুখেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন হেলসিংকিতে পৌঁছান নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে। তবে বৈঠকস্থলে ট্রাম্পের আগেই পৌঁছে যান তিনি। স্থানীয় সময় দুপুর ১টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে।

বৈঠক শুরুর আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা সামরিক বাণিজ্য থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, পরমাণু, চীন নিয়ে আলোচনা করতে পারি। আমাদের দুজনেরই বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়েও কথা বলবো আমরা।

ইউক্রেনের ক্রিমিয়ায় রুশ আধিপত্য আর সবশেষ মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয় ওবামা প্রশাসনের সময়েই। ট্রাম্পের সঙ্গে পুতিনের ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন থাকলেও ওবামার রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হওয়ার পর মার্কিন কূটনীতিকদের দেশ থেকে বহিষ্কার করে রাশিয়া। সেই দেশের শীর্ষ নেতা পুতিনের সঙ্গে বৈঠককে ঘিরে নিজ দল রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাট উভয় শিবিরেরই তোপের মুখে পড়েছেন ট্রাম্প।

ঘরে বাইরে চাপের মুখেই পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমার মনে হয় আমাদের মধ্যে দারুণ একটা সম্পর্কের সূচনা হবে। আপনি নিশ্চয়ই শুনেও থাকবেন, আমি সবসময়ই বলে আসছি, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব খারাপ কিছু নয়। আমি সত্যিই বিশ্বাস করি বিশ্বও আমাদের একসঙ্গে দেখতে চায়।’

ট্রাম্প পুতিনের উদ্দেশে বলেন, ‘আমরা দুটি বড় পরমাণু শক্তিধর দেশ। বিশ্বের ৯০ শতাংশ পরমাণু অস্ত্র আমাদের কাছে। তবে এটা ভালো কিছু নয়, বরং নেতিবাচক। আমি মনে করি আমরা কিছু করতে পারবো। কারণ, আমরা শুভশক্তির বাহিনী, অশুভ শক্তির নয়। অন্যান্য বিষয়ের সঙ্গে এটা নিয়েও কথা বলবো আমরা।’

/এমএইচ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম