তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করলো জাপান

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৮, ১৪:২৭আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৪:৩০

গত সপ্তাহে অন্তত ৬৫ জনের মৃত্যুর পর দেশজুড়ে চলমান তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে জাপানের আবহাওয়া বিভাগ। বিভাগের এক মুখপাত্র বলেছেন কোনও কোনও এলাকায় তাপমাত্রা অভাবনীয় পর্যায়ে পৌঁছেছে। জাপানের জরুরী বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তীব্র তাপদাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অন্তত ২২ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে, এর মধ্যে অর্ধেকই বয়স্ক নাগরিক। শিগগিরই এই তাপদাহ কমারও পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া বিভাগ। তাপদাহের কারণে দেশজুড়ে সুইমিং পুলগুলো খুলে দিয়েছে জাপান
গত সোমবার বৃহত্তর টোকিও অঞ্চলের শহর কুমাগাওয়ার তাপমাত্রা পৌঁছায় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। জাপানে রেকর্ড হওয়া তাপমাত্রার মধ্যে এটিই সর্বোচ্চ। কেন্দ্রীয় টোকিওতেও প্রথমবারের মতো ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জাপানের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ৩৫ ডিগ্রি বার তারও বেশি তাপমাত্রা চলতে পারে। আবহাওয়া বিভাগের মুখপাত্র মোটোয়াকি তাকিকাওয়া বলেছেন, ‘কোনও কোনও এলাকায় আমরা অভাবনীয় পর্যায়ের তাপমাত্রা পর্যবেক্ষণ করেছি। এই তাপপ্রবাহ জীবেনের ওপর হুমকি সৃষ্টি করেছে আর আমরা একে প্রাকৃতিক দুর্যোগের সঘোষণা দিয়েছি।’

গত কয়েক দিনে টোকিওর উত্তরাঞ্চলীয় ইবারাকি এলাকায় ৯১ বছর বয়সী এক নারী হঠাৎ করে মাঠে অজ্ঞান হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। কাছের সাইতামা এলাকার দুই নারীকে নিজেদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।

জাপানের অর্ধেকেরও বেশি স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে সরকারের মুখপাত্র ইয়োশিদি সুগা বলেছেবন, ‘জনগনকে রক্ষায় গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে।’ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলতে থাকায় স্কুলশিক্ষার্থীদের জীবন রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।

হঠাৎ বর্ষণে কয়েকটি অঞ্চলে আকষ্মিক বন্যায় হাজার হাজার ঘরবাড়ি নষ্ট হওয়ার দুই সপ্তাহের মধ্যে তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে জাপান।

 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম