এখনও ৭০০ শিশুকে পরিবারের সঙ্গে একত্রিত করতে পারেনি ট্রাম্প প্রশাসন

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৮, ১৩:১২আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৩:১৭
image

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসীবিরোধী পদক্ষেপের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ২,৫০০ শিশুকে মা-বাবা ও অভিভাবকদের সঙ্গে একত্রিত করতে ২৬ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্রের আদালত। তবে সে সময়সীমার মধ্যে ১,৮০০ জন শিশুকে পরিবারের সঙ্গে একত্রিত করতে পারার কথা জানিয়েছে প্রশাসন। এখনও পরিবার বিচ্ছিন্ন অবস্থায় আছে আরও ৭০০ শিশু। ট্রাম্প প্রশাসনের বক্তব্যকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি জানিয়েছে।

আটক কেন্দ্র থেকে মুক্তি পাওয়ার পর রেস্পাইট সেন্টারের দিকে হেঁটে যাচ্ছে কয়েকটি অভিবাসী পরিবার
সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে শুরু হওয়া আটক অভিযান ও মামলার জেরে আড়াই হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়। শিশুরা আইনের চোখে অপরাধী না হওয়ায় তাদেরকে আটক মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়। মার্কিন অভিবাসন কর্মকর্তারা জানান, শুধু ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত ২ হাজার ২০৬ জন বাবা-মার কাছ থেকে ২ হাজার ৩৪২ জন শিশুকে বিচ্ছিন্ন করা হয়েছে। সাবেক ও বর্তমান ফার্স্ট লেডি, রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাসহ নির্বিশেষে ট্রাম্প প্রশাসনের শিশু বিচ্ছিন্নকরণ পদক্ষেপের সমালোচনা করেন। ফুঁসে ওঠে সাধারণ মার্কিনিরাও। দেশের বাইরেও ক্যাথলিক ধর্মগুরু পোপ ও কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ অনেকেই সমালোচনা করেন। 

চাপের মুখে বিচ্ছিন্নকরণ ঠেকাতে ‘পরিবারকে একত্রিত রাখা’র এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে সেই আদেশেও আগে থেকে বিচ্ছিন্ন হওয়া দুই সহস্রাধিক শিশুর ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে কিছু বলা হয়নি। এ পরিস্থিতিতে গত ২৬ জুন সান ডিয়াগোর ফেডারেল বিচারক ডানা সাবরাও বিচ্ছিন্ন শিশুদেরকে পরিবারের সঙ্গে একত্রিত করার জন্য ট্রাম্প প্রশাসনকে সময় বেঁধে দেন। ৫ বছরের কম বয়সী সন্তানদের পরবর্তী ১৪ দিনের মধ্যে আর তার চেয়ে বড় শিশুদের ৩০ দিনের মধ্যে মিলিত করার নির্দেশ দেন। সে অনুযায়ী ২৬ জুলাই শিশুদের পরিবারের সঙ্গে একত্রিত করার সময়সীমা শেষ হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকারের জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, নির্ধারিত সময়ের মধ্যে তারা সব শিশুকে পরিবারের সঙ্গে একত্রিত করতে পারেনি। ৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী ১,৪৪২ শিশুকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের হেফাজতে থাকা মা-বাবার কাছে ফেরত দেওয়া হয়েছে। আর ৩৭৮ জনকে ‘যথাযথ পরিস্থিতি’ বিবেচনায় নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও ৭০০ শিশুকে পরিবারের সঙ্গে একত্রিত করা যায়নি। এরমধ্যে অনেকে মা-বাবাকে বিতাড়িত করা হয়েছে। ৪৩১ শিশুর মা-বাবা যুক্তরাষ্ট্রের বাইরে আছে।

/এফইউ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম