শিগগিরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বাছাই করবে পিটিআই

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৮, ১৭:০০আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৭:৪৭

শিগগিরই পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই করবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেখানকার রাজ্যসভা নিয়ে সংশয়-উদ্বেগের মধ্যেই দলটি ঘোষণা দিয়েছে, আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে তারা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের নাম ঘোষণা করবে।

শিগগিরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বাছাই করবে পিটিআই এর আগে গত সপ্তাহজুড়ে মুখ্যমন্ত্রী নির্বাচনে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিতে ব্যাপক দৌড়ঝাঁপ চালায় দলটি। এজন্য তারা ৪৮ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছিল। তবে এখন পিটিআই নেতারা বলছেন, ইমরান খান কেন্দ্রীয় সরকার গঠন নিয়ে ব্যস্ত থাকায় রাজ্য সরকার গঠনে আরও কিছু সময় লাগতে পারে।

পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ফাওয়াদ চৌধুরী বলেছেন, ১১ আগস্ট কিংবা সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার নাম ঘোষণা করা হবে।

তিনি বলেন, পিটিআই এরইমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচিত ২৬ জনের সমর্থন নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

এদিকে পাকিস্তানের নতুন বিরোধীদলীয় নেতা নির্বাচনে আলোচনা শুরু করেছে নওয়াজ শরিফের দল মুসলিম লীগ এবং বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি। পিপিপি’র একজন কর্মকর্তা পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মুসলিম লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়নি। তবে শিগগিরই এ ব্যাপারে আলোচনা শুরু হবে।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এক নেতা ডনকে বলেন, সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধীদলীয় নেতা নির্বাচনে মুসলিম লীগের কাছে যেকোনও একটি চাইবে পিপিপি। দুই পদের একটি যেন তারা ছেড়ে দেয় তার আহ্বান জানানো হবে।

পার্লামেন্টে বিরোধী দলগুলোর মধ্যে, বিশেষ করে মুসলিম লীগ ও পিপিপি’র সুসম্পর্ক রক্ষারও তাগিদ দেন এই রাজনীতিক।

মুসলিম লীগের তথ্য বিষয়ক সম্পাদক মুশাহিদুল্লাহ খান ডনকে বলেন, বিরোধী দলগুলোর সম্মিলিত বৈঠকে এ বিষয়টি তোলা হবে। তবে শুধু দুইজন বিরোধীদলীয় নেতা নির্বাচনের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকবে না। বরং সিনেটের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান নির্বাচন এবং প্রাদেশিক পরিষদগুলোতে সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান