মার্কিন নাগরিকত্ব পেলেন ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৮, ০৯:১৬আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০৯:২১

মার্কিন নাগরিকত্ব পেলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি ভিক্টোর ও আমালিজা নাভস। তারা দুজনই স্লোভেনিয়ার নাগরিক ছিলেন। বৃহস্পতিবার মার্কিন নাগরিক হিসেবে শপথ নেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মার্কিন নাগরিকত্ব পেলেন ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি

প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া ট্রাম্পের পৃষ্ঠপোষণায় গ্রিন কার্ডের মাধ্যম যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তারা বাবা-মা।  

দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই পরিবারভিত্তিক অভিবাসনের বিরোধিতা করে আসছেন। তিনি পরিবারের সদস্যদের মাধ্যমে অভিবাসন দেওয়ার চেয়ে দক্ষতার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়াকে সমর্থন করেন।

ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান ২০০৬ সালে। ২০০১ সালে মডেল হিসেবে বিশেষ দক্ষতা থাকা আিইনস্টাইন ভিসায় যু্ক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তিনি। মার্কিন অভিবাসন আইন অনুসারে মেলানিয়ার বাবা-মার অন্তত পাঁচবছর গ্রিন কার্ড ব্যবহারের পর নাগরিকত্বের আবেদন করার কথা ছিলো।

স্লোভেনিয়ার সেভনিকা শহরে গাড়ি বিক্রেতা ছিলেন ভিক্টোর নাভস। তার স্ত্রী আমালিজা কাজ করতেন একটি টেক্সটাইল কারখানায়। তাদের দুজনেরই বয়স ৭০ এর কোঠায়।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবার ওয়েবসাইট এর মতে, নিউ ইয়র্কে সাধারণ আবেদন গ্রহন হতে ১১ থেকে ২১ মাস সময় লাগে। মেলানিয়ার আইনজীবী মাইকেল ওয়াইল্ডস বলেন, তারা পাঁচ বছরের শর্ত পূরণ করেছে। তিনি পরিবারভিত্তিক অভিবসান ব্যবস্থাকে ‘বেডরক’ বলে উল্লেখ করেছেন।

/এমএইচ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম