কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৮

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ২১:১৭আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে কোচিং সেন্টারের সামনে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৮ প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ওই হামলায় আহত হয়েছেন আরও ৬৭ জন। হতাহতদের অধিকাংশই বয়সে তরুণ। তারা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং করছিলেন।

কাবুলের পশ্চিমাঞ্চলে দাশত-ই-বারচি এলাকায় একটি কোচিং সেন্টারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটায় হামলাকারী। জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ বলেন, কোচিং সেন্টারটিতে ক্লাস চলাকালে হামলা চালানো হয়।

হামলায় আহতদের কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনও পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এ হামলায় তাদের কোনও সংশ্লিষ্টতা নেই।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান