ব্রেক্সিটের দিনে সহিংসতা ঠেকাতে যুক্তরাজ্য পুলিশের দাঙ্গাবিরোধী পরিকল্পনা

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৩
image

২০১৯ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হবে যুক্তরাজ্য। আর এদিনে দেশটির সীমান্ত এলাকায় যেন কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা সহিংসতা না হয়, তা নিশ্চিত করতে আগাম দাঙ্গাবিরোধী পরিকল্পনা তৈরি করেছে ব্রিটিশ পুলিশ। সেখানে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে। 'গোপন' ওই নথিটি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস।

ব্রিটিশ পুলিশ
জানা গেছে, যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ কো-অর্ডিনেশন সেন্টার এ নথিটি প্রস্তুত করেছে। নথিতে সতর্ক করে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হওয়ার দিনে ‘সামরিক সহায়তার প্রয়োজন হতে পারে’। ব্রেক্সিট পরবর্তী কিছুদিন কেন্টসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ চিফ’স কাউন্সিলে (এনপিসিসি) অনুষ্ঠিতব্য বৈঠকে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।  

ব্রিটিশ পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর জোটটির সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কী হবে তা নিয়ে চুক্তিতে না পৌঁছাতে পারলে পরিস্থিতি খারাপ হতে পারে। দেশে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের হার বেড়ে যেতে পারে। খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে ব্রিটেন। এতে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে।

বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনীও মোতায়েন করা হতে পারে

নথিতে সতর্ক করা হয়, খাদ্য ও পণ্যের ঘাটতি তৈরি হলে জনগণের মদ্যে বিশৃঙ্খলা দেখা যেতে পারে এবং সেখান থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক কী হবে তা নিয়ে চুক্তিতে পৌঁছানো ছাড়া ব্রেক্সিট হলে সম্ভাব্য কি কি পরিণতি হতে পারে তা নিয়ে সরকার যখন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, তখনই দাঙ্গাবিরোধী পরিকল্পনার কথা জানা গেলো।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার পর চুক্তি হবে বলেই মনে করছেন তিনি। তবে সবরকমের প্রস্তুতি নিয়ে থাকার ওপরই জোর দিচ্ছেন তিনি। সাজিদ বলেন, ‘এ এক নজিরবিহীন পরিস্থিতি। তবে চুক্তির ওপর আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং চুক্তি করতে হবে। কিন্তু একই সময়ে সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্যই সরকারের সকল দফতরকে প্রস্তুত থাকতে হবে।’

/এফইউ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের