ভারতে ৫ রাজ্যের নির্বাচনি তফসিল ঘোষণা, ফল ১১ ডিসেম্বর

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ০৫:২৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ০৬:২২

ভারতের পাঁচ রাজ্যে নির্বাচনি তফসিল ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নির্বাচন বিভিন্ন দিনে হলেও পাঁচ রাজ্যের ফল ১১ ডিসেম্বর একইদিনে ঘোষণা করা হবে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, রাজস্থানে নির্বাচন হবে ৭ ডিসেম্বর, মধ্য প্রদেশে ২৮ নভেম্বর, ছত্তিসগড়ে ১২ ও ২০ নভেম্বর এবং তেলেঙ্গানায় ৭ ডিসেম্বর নির্বাচন হবে।

ভারতে ৫ রাজ্যের নির্বাচনি তফসিল ঘোষণা, ফল ১১ ডিসেম্বর মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত বলেন, নির্বাচনে আধুনিক ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করার পাশপাশি নির্বাচনপর্ব ভিডিওগ্রাফি করা হবে।

ভিভিপ্যাট মেশিন একটি স্বতন্ত্র প্রিন্টিং ব্যবস্থা যা বৈদ্যুতিক ভোটিং মেশিন বা ইভিএমের সঙ্গে জুড়ে দেওয়া হয়। ফলে ভোটদাতা নিশ্চিত করতে পারেন যে তিনি যে প্রার্থীকে ভোট দিতে চান, ভোটটি তার নামেই জমা পড়েছে। 

রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিসগড়ে বিজেপি বর্তমানে ক্ষমতাসীন রয়েছে। অন্যদিকে, মিজোরামে ক্ষমতায় আছে কংগ্রেস। তেলেঙ্গানায় ক্ষমতায় আছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস।

বর্তমানে দেশে কিছুটা বিজেপিবিরোধী হাওয়া ওঠায় বিজেপিশাসিত রাজ্যগুলো বিরোধীরা যদি দখল করতে পারে তাহলে লোকসভা নির্বাচনে বিরোধী হাওয়া আরো প্রবল হয়ে উঠবে। অন্যদিকে, বিজেপি যদি তাদের রাজ্যগুলো রক্ষা করতে সমর্থ হয় তাহলে লোকসভা নির্বাচনে বিজেপি তার ফায়দা পাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক