ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৮, ১৬:০০আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৭:১১

ভারতের একটি কারখানায় বিস্ফোরণে এখন পর্যন্ত মোট ১২ জন নিহত হয়েছে। দেশটির ছত্তিশগড়ের ভিলাই স্টিল প্ল্যান্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ৯ জন নিহতের কথা জানানো হলেও বুধবার রাতে ১২ জন নিহতের কথা নিশ্চিত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ১২ ছত্তিশগড়ের ভিলাই স্টিল প্ল্যান্টে কয়লা চুল্লির কাছে একটি পাইপলাইনের আগুন থেকে এই বিস্ফোরণ হয়। প্রথমে ৯ জন নিহত ও ১৪ জন আহত হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার রাতে আহত ২ জন প্রাণ হারান। বুধবার বিকালে মারা যান আরও একজন।

ভারতের বৃহত্তম স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টিল অথোরিটি অব ইন্ডিয়া লিমিটেড ওই কারখানাটি পরিচালনা করতো। এক বিবৃতিতে তারা জানায়, কোক ওভেন ব্যাটারি কমপ্লেক্সের গ্যাস পাইপে আগুন ধরে গিয়েছিলো। সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক বিস্ফোরণে দগ্ধ হয়েছে। আমরা তাদের যথাযথ সহায়তা করার চেষ্টা করছি।

দুর্গ জেলা পুলিশ প্রধান জিপি সিং বলেন, হতাহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনও নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগে গতবছর উত্তর প্রদেশে একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে ৪৩ জন নিহত হয়েছিলেন। 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম