ট্রাম্প-এরদোয়ান ফোনালাপে খাশোগি হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের অঙ্গীকার

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, ১২:১৮আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৪:০৬
image

অনুসন্ধানী সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, ফোনালাপে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সত্য উন্মোচনের ব্যাপারে সম্মত হয়েছেন দুই নেতা।
ট্রাম্প-এরদোয়ান ফোনালাপে খাশোগি হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের অঙ্গীকার

খাশোগি নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর তার হত্যাকাণ্ড প্রশ্নে সৌদি পাবলিক প্রসিকিউটর শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করেন, স্বেচ্ছায় নির্বাসনে থাকা খাশোগিকে সৌদি আরবে ফিরিয়ে আনার জন্য সাধারণ নির্দেশনা জারি ছিল। যখন খবর আসে বিয়ের জন্য কিছু নথিপত্র নিতে ২ অক্টোবর খাশোগি ইস্তানবুল কনস্যুলেটে যাবেন, তখন জেনারেল আসিরি ১৫ সদস্যের একটি দল পাঠান এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা করতে। সেখানে বাদানুবাদের একপর্যায়ে খাশোগিকে বিধিবহির্ভূতভাবে খুন করে ফেলে ওই গোয়েন্দা স্কোয়াডের সদস্যরা। তবে তুরস্ক শুরু থেকেই বলে আসছে, তাদের কাছে এই হত্যাকাণ্ডের যাবতীয় তথ্য-প্রমাণ রয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে এরদোয়ানের। সেই আলোচনায় ঘটনার যাবতীয় দিক প্রকাশ্যে আনার ব্যাপারে সম্মত হয়েছেন দুই নেতা।   

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম