ইউক্রেনে অ্যাসিড হামলায় আহত অ্যাক্টিভিস্টের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৮, ১২:০০আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১২:২২

ইউক্রেনের তিন মাস আগে ভয়াবহ অ্যাসিড হামলার শিকার অ্যাক্টিভিস্ট কাটারিনা ফান্ডজিউক  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এ অ্যাক্টিভিস্ট রাজধানী কিয়েভে ১১টি প্রজেক্টে কাজ করছিলেন। গত ৩১ জুলাই অ্যাসিড সন্ত্রাসের শিকার হন। এতে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। নষ্ট হয়ে যায় চোখের বেশিরভাগ অংশ।

ইউক্রেনে অ্যাসিড হামলায় আহত অ্যাক্টিভিস্টের মৃত্যু ইউক্রেনের খারাসন সিটির কাউন্সিলর ৩৩ বছরের কাটারিনা রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সরব ছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও মানবাধিকার ইস্যুতে।

কাটারিনা ফান্ডজিউকের ওপর অ্যাসিড হামলাকারীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পেরোশেঙ্কো। তিনি বলেছেন, এই হামলার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক অবশ্যই  তাদের শাস্তি দেওয়া হবে। ইতোমধ্যেই পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাসিড হামলার শিকার হওয়ার পর কাটারিনা ফান্ডজিউক বলেছিলেন, দগ্ধ হওয়ার পর আমি দেখতে অনেক কুৎসিত হয়ে গেছি। তবে ইউক্রেনের বিচার ব্যবস্থার চেয়ে আমার অবস্থা ঢের ভালো। বিচার ব্যবস্থা আরও কুৎসিত। আমার অন্তত চিকিৎসা হচ্ছে। কিন্তু বিচার ব্যবস্থার সেটাও হচ্ছে না। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম