সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ১৬:৪৩আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৪০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শুক্রবারের গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। রবিবার সকালে সোমালিয়ার পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে

সোমালিয়ার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন বলেন, শুক্রবার তিনটি গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত একশ জন আহত হয়েছেন।  তিনি আরও বলেন,  জনপ্রিয় সাহাফি হোটেল ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কার্যালয় লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তিনি আরও জানান,  বিস্ফোরণে অনেক মানুষ হতাহত হলেও হামলাকারীরা এসব প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারেনি।

আহমেদ জাকারিয়া নামে একজন উদ্ধারকর্মী এর আগে বলেছিলেন,  নিহতের সংখ্যা ২৩ জন। তাদের মধ্যে ৯ জন জঙ্গিগোষ্ঠী আল শাহাবের সদস্য। গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেছে।

সোমালিয়ার সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়, নিহত জঙ্গিদের ৬ জনকে নিরাপত্তা রক্ষীরা হত্যা করেছে। আর তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন। 

/আরএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি