কাবুলে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ৬

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৭:০৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপোস্টের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কাবুলে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ৬

প্রতিবেদনে বলা হয়, পায়ে হেঁটে ওই হামলাকারী পুলিশ চেকপয়েন্টের দিকে যায়। কাছেই একটি স্কুলও ছিলো।

২০০১ সালে মার্কিন জোটের হামলায় ক্ষমতাচ্যুত হয় আফগানিস্তানের তালেবান সরকার। তারপর থেকেই দেশটিতে থাকা বিদেশি সেনা ও মার্কিন সমর্থিত সরকারি কর্মকর্তাদের নিয়মিত লক্ষ্যবস্তু বানাচ্ছে গ্রুপটি। ১৭ বছরের যুদ্ধ অবসানে সম্প্রতি সশস্ত্র এই গ্রুপটির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরুর খবর বেরিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ওই আলোচনার মধ্যেও দেশটির বেশিরভাগ অংশে গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন ভন্ডুল করার ঘোষণা দেয় তালেবান।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে তৎক্ষণাত অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ বলেন,  তিনি ঘটনাস্থল থেকে ২০ মিটার দূরে ছিলেন। আধঘণ্টা আগেই সেখানে একটি মিছিল হচ্ছিলো। বশির বলেন, ‘আমি চারটি মরদেহ সরিয়েছি। আরও বেশ কয়েকটি দেহ পড়ে ছিলো।’

এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কাবুলের ওই মিছিলে সরকারবিরোধী শত শত মানুষ অংশ নিয়েছিলেন।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম