চীনা প্রভাব ঠেকাতে পাপুয়া নিউগিনিতে ত্রিদেশীয় নৌ ঘাঁটি

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, ০০:০০আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ০০:০১
image

যুক্তরাষ্ট্র জানিয়েছে, পাপুয়া নিউগিনিতে অস্ট্রেলিয়ার নির্মিতব্য নৌঘাঁটিতে তারাও যোগ দেবে। সংশ্লিষ্টরা মনে করেন, চীনের প্রভাব বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতেই যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে। ওই অঞ্চলের দ্বীপ রাষ্ট্রগুলোতে চীন প্রচুর পরিমাণে অবকাঠামো নির্মাণের ঋণ দিয়েছে। তাছাড়া রয়েছে আর্থিক সহায়তাও। বিবিসি লিখেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংশ্লিষ্ট স্থানটিতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি ছিল। ওই পথে চলাচল করা জাহাজগুলোর ওপর নজরদারি করার কাজে সুবিধা হতো ওই ঘাঁটিটি থাকার কারণে। চীনা প্রভাব ঠেকাতে পাপুয়া নিউগিনিতে ত্রিদেশীয় নৌ ঘাঁটি

পাপুয়া নিউগিনির মানুস দ্বীপে তৈরি হবে লোম্ব্রাম নৌঘাঁটিটি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, মোট তিনটি দেশ ওই নৌঘাঁটি ব্যবহার করবে। পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যাপেক সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পেন্স বলেছেন, ‘লোম্ব্রাম নৌঘাঁটির বিষয়ে যুক্তরাষ্ট্র পাপুয়া নিউগিনি ও অস্ট্রেলিয়ার সঙ্গে একযোগে কাজ করবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপগুলোর সার্বভৌমত্ব এবং সমুদ্রে চলাচলের অধিকারকে রক্ষা করতে আমরা ওই দুই দেশের সঙ্গে কাজ করতে চাই।’

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া কেউই চীনের প্রভাব বিস্তারকে ভালো চোখে দেখে না। চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থায়ী নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা করেছে এমন তথ্য জানার পর থেকে পর দুই দেশই সতর্ক হয়ে ওঠে। অন্যদিকে চীনের ঋণ সহায়তার মাধ্যমে ওই অঞ্চলের দ্বীপ রাষ্ট্রগুলোর ওপর চীনের বাড়তে থাকা প্রভাবকে বাধাগ্রস্ত করতে অস্ট্রেলিয়াও সহায়তা প্রদানের মাধ্যমে নিজের অবস্থান সংহত করতে চাইছে।

যুক্তরাষ্ট্র নৌ ঘাঁটিটিতে স্থায়ীভাবে জাহাজ মোতায়েন করবে কি না তা নিশ্চিত না করলেও মাইক পেন্স বলেছেন, যেসব দেশ তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে চায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, খুব সম্ভবত তারা লোম্ব্রাম নৌঘাঁটিতে স্থায়ীভাবে জাহাজ মোতায়েন করবেন।

বিবিসি স্মরণ করিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া দুই দেশই ফাইভ আই নামে পরিচিত গোয়েন্দা নজরদারি জোটের সদস্য। সেই জোটে আরও আছে কানাডা, যুক্তরাজ্য ও নিউ জিল্যান্ড।

/এএমএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম