এক দশকের মধ্যে ২০১৮ সালে কাশ্মিরে নিহতের সংখ্যা সর্বোচ্চ

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৮, ১৮:৩১আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৬

ভারত শাসিত কাশ্মিরে সেনাবাহিনীর অভিযানে শুক্রবার ছয়জন নিহত হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে সেখানে নিহতের সংখ্যা ৪০০-তে পৌঁছেছে। ভারতের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এ নিয়ে গত এক দশকের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। এর আগে ২০০৮ সালে নিহত হয়েছিল ৫০৫ জন। এক দশকের মধ্যে ২০১৮ সালে কাশ্মিরে নিহতের সংখ্যা সর্বোচ্চ
ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মির। রাজ্যটির অর্ধেকেরও বেশি নাগরিক ভারতের শাসনের বিরুদ্ধে গেরিলা সংগ্রামে লিপ্ত। জম্মু ও কাশ্মিরে প্রাণঘাতী সহিংসতা ২০১২ সালে কমে যায়। ওই বছরে নিহত হয় ৯৯ জন। তবে তারপর থেকেই তা বাড়ছে।

কর্মকর্তারা বলছেন, কাশ্মির উপত্যকার অভ্যন্তরের বিচ্ছিন্নতাবাদী এবং যারা পাকিস্তান সীমান্ত পাড়ি দিয়ে ভেতরে প্রবেশ করছে তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরালো করেছে ভারতের সেনাবাহিনী। বিগত কয়েক মাসে স্বাধীনতাকামী যোদ্ধারা পুলিশ ও সেনাবাহিনীর স্বজনদের অপহরণ করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে।

স্বাধীনতাপন্থী আন্দোলনকামীদের সহিংসতাপ্রবণ অঞ্চল দক্ষিণ কাশ্মির। সম্প্রতি স্বাধীনতাকামীরা সেখানে ছয় ব্যক্তিকে অপহরণ করে। এদের মধ্যে চারজনকে ছেড়ে দেওয়া হলেও বাকি দুজনকে ভারতীয় বাহিনীর চর আখ্যা দিয়ে হত্যা করে। তাদের গুলি করার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে পড়ে। এরপর ওই অঞ্চলে অভিযান জোরালো করে ভারতের সেনাবাহিনী।

পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে। ১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পর দুই প্রতিবেশীর তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংঘটিত হয়েছে কাশ্মির ইস্যুতে। এক সামরিক নিয়ন্ত্রণরেখা দিয়ে কাশ্মিরকে বিভক্ত করে রাখা হয়েছে। ভারতের শাসনে রয়েছে ৪৫ শতাংশ এলাকা ও এক কোটি দশ লাখ মানুষের বসতি। আর পাকিস্তান শাসন করে ৩৫ শতাংশ অঞ্চল। আর বাকি অঞ্চল শাসন করে চীন।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের