কাশ্মিরে ভারতের নিরাপত্তা অভিযানে নিহত ৫

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৮, ১৪:৫০আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৬:১১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে চার সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন সরকারি বাহিনীর এক সদস্যও। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কাশ্মিরে ভারতের নিরাপত্তা অভিযানে নিহত ৫

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলের কাছেই এক গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ানও। প্রাথমিক খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে, কুলগ্রামের রেদওয়ানিতে সোমবার রাতে ওই সশস্ত্র ব্যক্তিদের ঘিরে ফেলে ওয়ানআরআর, সিআরপিএফ ও বিশেষ অভিযান বাহিনী।      

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিনজনকে হত্যা করা হয়েছে। তবে তাদের মরদেহ আমাদের কাছে নেই। অভিযান এখনও চলছে।

অন্যদিকে পুলওয়ামাতে এক অভিযানে আরেক সশস্ত্র ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ত্রালের রেশিপোরা এলাকায় এই অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি জাকির মুসা নেতৃত্বাধীন আনসারউল গাজওয়াতুল হিন্দ গ্রুপের সদস্য।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম