বন্দুকধারীর গুলিতে পাকিস্তানের সাবেক আইনপ্রণেতা নিহত

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৪০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৪

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে বন্দুকধারীর গুলিতে দেশটির সাবেক এক আইনপ্রণেতা নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির পুলিশ। আলী রাজা আবিদি নামে সাবেক ওই আইনপ্রণেতা পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনে করাচি থেকে জয়লাভ করেছিলেন। তবে গত জুলাইতে অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে হেরে যান তিনি। আবিদিকে নিজ বাড়ির বাইরে গুলি করে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা। তাৎক্ষনিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। গত জুলাইয়ের নির্বাচনে ইমরান খানের কাছে পরাজিত হয়েছিলেন আলী রাজা আবিদি
মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) দলের মনোনয়নে দুইবার আইনপ্রণেতা নির্বাচিত হয়েছিলেন আবিদি। দলটি ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ভারত থেকে আসা মোহাজির সম্প্রদায়ের উর্দুভাষী মানুষের দল হিসেবে পরিচিত। আবিদির আগে করাচির আসন থেকে এই দলের মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন তার বাবা ইকলাখ আহমেদ আবিদি। সম্প্রতি এমকিউএম দলের অভ্যন্তরে বিভাজনের জেরে দল থেকে সরে দাঁড়ান আবিদি।

করাচির প্রধান পুলিশ কর্মকর্তা জাভেদ আলম ওদহো সাংবাদিকদের জানান ঘাড়ে ও বুকে চারটি গুলিবিদ্ধ হলে আবিদিকেব কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এছাড়া বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তার গাড়ির চালকও।  

সিন্ধু প্রদেশের শহরাঞ্চলে এমকিউএম পার্টির ব্যাপক প্রভাব রয়েছে। তবে গত জুলাইয়ের নির্বাচনে সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইসনাফ (পিটিআই) পার্টির কাছে ব্যাপকভাবে পরাজিত হয় তারা। দলটির বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের