আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ত্রিপক্ষীয় বৈঠক ডাকবে তুরস্ক

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৯, ১০:০৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১০:০৫

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ত্রিপক্ষীয় বৈঠক ডাকবে আঙ্কারা। আগামী ৩১ মার্চ তুরস্কের স্থানীয় নির্বাচনের পর আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে এ বৈঠকের আয়োজন করা হবে। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

রজব তাইয়্যেব এরদোয়ান এবং ইমরান খান এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক বিষয়াদির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, আসন্ন বসন্তে ইস্তানবুলে তুরস্ক, আফগানিস্তান ও পাকিস্তানের শীর্ষ নেতারা আফগানিস্তান বিষয়ক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠক আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আশাবাদ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আফগানিস্তানের প্রায় অর্ধেক এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দেশটির যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়।

যৌথ সংবাদ সম্মেলনের পাশাপাশি তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এবং উন্নয়নশীল দেশগুলোর সংস্থা ডি-এইটে অভিন্ন নীতি-অবস্থান গ্রহণ করবে তুরস্ক ও পাকিস্তান। সূত্র: ভয়েস অব আমেরিকা, পার্স টুডে।/এমপি/

/এমপি/
সম্পর্কিত
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা
সর্বশেষ খবর
গৃহপরিচারিকা মীম হত্যা: স্বামী-স্ত্রীসহ তিনজন কারাগারে
গৃহপরিচারিকা মীম হত্যা: স্বামী-স্ত্রীসহ তিনজন কারাগারে
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সঙ্গে যুক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর
উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সঙ্গে যুক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর
পিচওয়াইয়ের ঐতিহ্যে সোনম, কালো আনারকলিতে রাজকীয় সাজ
পিচওয়াইয়ের ঐতিহ্যে সোনম, কালো আনারকলিতে রাজকীয় সাজ
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা