সিরিয়ায় আইএস-এর পক্ষে যুদ্ধরত মার্কিন কিশোর আটক

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১৭:১৯ আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৭:৩৩
image

সিরিয়ায় এক সন্দেহভাজন আমেরিকান আইএস সদস্যের খোঁজ মিলেছে। সিবিএস নিউজ খবর দিয়েছে, সিরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র শক্তি কুর্দি বাহিনীর হাতে ধরা পড়েছে ১৬ বছর বয়সী ওই মার্কিনি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও এ খবর নিশ্চিত করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএস-এর বিরুদ্ধে বিজয় দাবি করে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় সেখানে মার্কিন আইএস সদস্যের খোঁজ মিললো।
সিরিয়ায় আইএস-এর পক্ষে যুদ্ধরত মার্কিন কিশোর আটক

সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম সহযোগী কুর্দি আধাসামরিক বাহিনী ওয়াইপিএ। তাদের দাবি, ৭ জানুয়ারি (সোমবার) সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাকি সীমান্তের ১৫ মাইল দূরবর্তী এক স্থান থেকে ৮ জন বিদেশি আইএস সদস্যকে আটক করেছে তারা। এদের মধ্যে ১৬ বছর বয়সী আমেরিকান কিশোর সৌলে নোয়াহ সু ছিল। ওয়াইপিএ দাবি করেছে, ওই কিশোর বেসামরিক মানুষের ওপর হামলার পরিকল্পনায় জড়িত। আটক অন্য আইএস সদস্যরা জার্মানি, মধ্য এশিয়া, ইউক্রেন ও রাশিয়া থেকে আসা।   

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘটনায় এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এই কিশোরের আমেরিকান পরিচয় নিশ্চিত হওয়া গেলে সে হবে কুর্দিদের হাতে ধরা পড়া দ্বিতীয় মার্কিনি। আগেও একজন মার্কিন আইএস সদস্যকে আটক করতে সমর্থ হয়েছিল তারা।
২০১৮ সালের ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার পোস্টে তিনি বলেন, ‘আমরা সিরিয়ায় আইএস-কে পরাজিত করেছি। ট্রাম্পের প্রেসিডেন্সিতে শুধু আইএস-কে হটানোর জন্যই তাদের সেখানে (সিরিয়া) রাখা হয়েছিল।’ টুইটারে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, আইএসের বিরুদ্ধে ঐতিহাসিক জয়লাভের পর এখন আমাদের মহান তরুণদের বাড়িতে নিয়ে আসার সময় হয়েছে। তবে আল জাজিরা ও দ্য ইন্টারসেপ্টের অনুসন্ধান বলছে, সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর হামলা জোরদার হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
ইরানে বিভেদ উসকাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
সর্বশেষ খবর
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ