তুরস্কের উদ্বেগ অনুধাবন করতে পারছে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ০৯:৩০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৯:৩২

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ সিরিয়া সীমান্ত নিয়ে তুরস্কের উদ্বেগের বিষয়টি অনুধাবন করতে পারছে। দেশটি তার সীমান্ত ও জনগণকে সুরক্ষিত রাখতে চায়। শনিবার সৌদি অর্থায়নে পরিচালিত আল আরাবিয়া টেলিভিশন’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

মাইক পম্পেও সাক্ষাৎকারে বহুল আলোচিত সাংবাদিক জামাল খাশোগি’র নৃশংস হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা দেখতে চায় ওয়াশিংটন। তবে খাশোগি ইস্যুতে সৌদি-মার্কিন সম্পর্কের পরিসর সীমিত করে আনার বিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা, তিনি রিয়াদকে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মনে করেন। দুই দেশের এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে।

এদিকে সিরিয়া ইস্যুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু’র সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সময় দুই নেতা সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ট্রাম্পের ঘোষণার পর এ ইস্যুতে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতে মধ্যপ্রাচ্য সফর করছেন মাইক পম্পেও। গত ৮ জানুয়ারি শুরু হওয়া এ সফরে মধ্যপ্রাচ্যের নয়টি দেশ সফরের কথা রয়েছে তার। দেশগুলো হচ্ছে জর্ডান, ইরাক, মিসর, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত। এ সফরের মধ্যেই তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলেন মাইক পম্পেও।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে সশস্ত্র কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে আঙ্কারা। তুর্কি টেলিভিশন চ্যানেল এনটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

মেভলুত কাভুসোগলু বলেন, তুর্কিরা কুর্দিদের ওপর গণহত্যা চালাবে এমন হাস্যকর অজুহাত দেখিয়ে যদি মার্কিন সেনা প্রত্যাহার বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা অভিযানের সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঙ্কারা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হবে। তিনি বলেন, আমরা ময়দানে এবং আলোচনার টেবিলে দুই জায়গাতেই প্রতিশ্রুতিবদ্ধ। সময়মতো সিদ্ধান্ত নেবো এবং এজন্য কারও কাছ থেকে অনুমতি নেবো না। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের