কলকাতা পুলিশের সঙ্গে সংঘাতের তথ্যপ্রমাণ নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৭

কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে রবিবার কী ঘটনা ঘটেছিল তার বিস্তারিত প্রতিবেদন ও ভিডিও ফুটেজ নিয়ে দিল্লি গেছেন সিবিআই-এর দুই ঊর্ধ্বতন কর্মকর্তা। সিবিআই সূত্রকে উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সুপ্রিম কোর্টে ওই প্রতিবেদন ও ভিডিও ফুটেজ পেশ করা হবে। 

কলকাতা পুলিশের সঙ্গে সংঘাতের তথ্যপ্রমাণ নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে জেরা করার জন্য রবিবার সন্ধ্যায় সিবিআইয়ের উপপুলিশ কমিশনার (ডিসিপি) তথাগত বর্ধনের নেতৃত্বে কলকাতার লাউডন স্ট্রিটে তার বাসভবনে যায় ৪০ জনের বেশি একটি সিবিআইয়ের টিম। অভিযোগ, পশ্চিমবঙ্গের বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদা ও  রোজভ্যালি চিটফান্ডে রাজীব কুমারের সম্পর্ক ছিল। সেই বিষয়েই তাকে জেরা করতে এদিন সিবিআই কর্মকর্তারা তার বাসভবনে যান। সিবিআইয়ের সদস্যরা পুলিশ কমিশনারের বাড়ির গেটের কাছে যেতেই বাধা দেয় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি। পরে সিবিআইয়ের ডিসিপি তথাগত বর্ধনসহ কর্মকর্তাদের জোর করে আটক করে নিয়ে যাওয়া হয় স্থানীয় কলকাতার শেক্সপিয়র সরণি থানায়।

আনন্দবাজার পত্রিকার খবর থেকে জানা গেছে, ডিএসপি তথাগত বর্ধন ছাড়াও এসপি পদমর্যাদার আরেকজন কর্মকর্তা সোমবার ভোরের বিমানে দিল্লির উদ্দেশে কলকাতা ছেড়েছেন। সুপ্রিম কোর্টে ভারতীয় সময় সকাল ১০টায় ওইসব তথ্যপ্রমাণ পেশ করার সিদ্ধান্ত হয়েছে।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল এ বিষয়ে শুনানি হবে। সিবিআই-এর অভিযোগ, কলকাতা পুলিশের কমিশনার অনেক তথ্য নষ্ট করেছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে এ বিষয়ক প্রমাণ হাজির করতে বলেছেন, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

/বিএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান