বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১১
image

নয়া দিল্লিতে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পক্ষে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠকে সভাপতিত্ব করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমারের টুইটকে উদ্ধৃত করে অল ইন্ডিয়া রেডিও খবরটি জানিয়েছে।
ড. এ কে আব্দুল মোমেন ও সুষমা স্বরাজ
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক সফরে দিল্লি গিয়ে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) থেকেই কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন ড. এ কে আব্দুল মোমেন। সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে দিন শুরু করেন তিনি। এর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাজ্যসভার বিরোধীদলের উপ-প্রধান আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে সাম্প্রতিক নির্বাচন,উন্নয়ন সহযোগিতা, তিস্তাসহ অন্যান্য আন্তর্জাতিক নদীর পানি ব্যবস্থাপনা, রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির বৈঠক।

টুইটারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার জানিয়েছেন, দুই দেশের মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য ও কানেকটিভিটি, উন্নয়ন অংশীদারত্ব, পানি, শক্তি ও জ্বালানি খাত এবং কনসুলার ও সাংস্কৃতিক সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে ঢাকায় দুই দেশের মধ্যে পরামর্শক কমিটির বৈঠক হয়েছিল।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম