ইরানে আত্মঘাতী হামলায় রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২

ইরানে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় দেশটির বিশেষায়িত সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের অন্তত ২৭ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। বুধবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিসতান-বেলুচিস্তান প্রদেশের মাঝামাঝি স্থানে এ হামলা চালানো হয়। রেভল্যুশনারি গার্ডের এক বিবৃতিতে এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।

ইরানে আত্মঘাতী হামলায় রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্য নিহত

পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকাটিতে সশস্ত্র বিদ্রোহী ও মাদক চোরাকারবারিরা ব্যাপক শক্তিশালী। বুধবারের ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাস লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। জেইশে জুলম নামের একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। এর আগেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছিল তারা। ইরানের সিরিয়া নীতির ঘোর বিরোধী জেইশে জুলম।
রেভল্যুশনারি গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাতে খাশ-জাহেদান সড়কে আইআরজিসি'র সদস্যদের বহনকারী একটি বাসে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। বিস্ফোরক-ভর্তি গাড়ির সাহায্যে এ হামলা চালানো হয়। হতাহত সেনারা সীমান্তে টহল শেষে ফেরার সময় এ হামলার শিকার হয়।
বিবৃতিতে বলা হয়, নিজেদের ব্যর্থতা থেকেই এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীদের গোয়েন্দা সংস্থাগুলোর পৃষ্ঠপোষকতায় এ হামলা চালানো হয়েছে। তবে এ ধরনের হামলা সীমান্ত রক্ষায় ইরানিদের দৃঢ় মনোবলে কোনও পরিবর্তন আনতে পারবে না। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
সর্বশেষ খবর
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
নিখোঁজের চারদিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
নিখোঁজের চারদিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
দুবার এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের
দুবার এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা