সু চির সহযোগী আইনজীবী হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৬

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সাবেক সহযোগী ও মুসলিম ধর্মাবলম্বী প্রখ্যাত আইনজীবী কো নি হত্যায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে সাবেক একজন সেনা সদস্য রয়েছে। এছাড়া হত্যায় জড়িত অপর দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় দণ্ড প্রাপ্ত মোট চারজনের মধ্যে তিনজনেরই কোনও না কোনওভাবে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের আদালতে মৃত্যুদণ্ড ঘোষিত হলেও বিগত কয়েক দশকের মধ্যে দেশটিতে কোনও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

কো নি হত্যায় দন্ডপ্রাপ্তদের শুক্রবার আদালতে হাজির করা হয়

গত বছর রয়টার্সের এক বিশেষ অনুসন্ধানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জিয়ার পিয়াও-এর সংশ্লিষ্টতা উঠে আসে। প্রতিবেদনে দাবি করা হয়, তিন সাবেক সেনাকর্মকর্তার যোগসাজশে খুন হয়েছিলেন আইনজীবী কো নি। হত্যাকাণ্ডের সঙ্গে বর্তমান সেনা নেতৃত্বের সংশ্লিষ্টতাও অস্বীকার করছে মিয়ানমার। তবে প্রাসঙ্গিক সাক্ষাৎকার ও নথি বিশ্লেষণের ভিত্তিতে রয়টার্সের দাবি, হত্যাকারীদের নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এদের অন্তত একজন বর্তমান সেনা নেতৃত্বের অত্যন্ত উচ্চ পর্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট।  তবে সেনাবাহিনীর পক্ষ থেকে হত্যাকাণ্ডটিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে ওই তিনজনের মধ্যকার সংযোগ অস্বীকার করা হয়েছে।

মিয়ানমারের রাজনীতি থেকে সেনাবাহিনীর প্রভাব কমাতে সংবিধান সংস্কারের ডাক দেওয়া আইনজীবী কো নিকে দুই বছর আগে ইয়াঙ্গুন বিমানবন্দরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে দেশটির সংখ্যালঘুদের সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সামরিক প্রভাব থেকে রাষ্ট্রযন্ত্রকে মুক্ত করার জন্য সু চির রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে আসছিলেন। সহযোগীর হত্যাকাণ্ড প্রশ্নে দীর্ঘদিন নীরব থাকার পর গত মাসে কো নির স্মরণসভায় পাঠানো এক ভিডিওবার্তায় এ বিষয়ে সত্য উন্মোচনের ডাক দিয়েছিলেন সু চি।

শুক্রবার ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলীয় জেলা আদালতে কো নিকে গুলি করার দায়ে কিয়াই লিন নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর তাকে ভাড়া করায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক সেনা সদস্য অং উইন জাওকে। ইয়াঙ্গুন বিমানবন্দরে গুলি ছোঁড়ার পর কিয়াই লিনকে তাড়া করেছিলেন কো নির ট্যাক্সি চালক নাই উইন। তাকেও গুলি করার পর ঘটনাস্থলেই কিয়াই লিনকে আটক করা হয়। নাই উইনকে গুলি করার অপরাধে তাকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর আদালত চত্বরে আসামীপক্ষের আইনজীবী কিয়াও কিয়াও হিতাইক বলেন, আপিল করার জন্য দণ্ডপ্রাপ্তরা সাত দিন সময় পাবেন। আমি তাদের কাছে এ বিষয়ে জানতে চাইবো।

কো নি হত্যার ষড়যন্ত্র শুরুর দায়ে আদালতে অভিযুক্ত হয়েছে হত্যাকারী সাবেক সেনা সদস্য অং উইন জাও-এর ভাই অং উইন খিন। তবে এখনও সে পলাতক রয়েছে। এছাড়া সাবেক সেনা সদস্য জিয়ার পিয়াওকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাগারে থাকা জিয়ার পিয়াও-এর বিরুদ্ধে হত্যাকাণ্ডের আলামত নষ্টে অং উইন খিনকে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া অপরাধীকে আশ্রয় দেওয়ায় একই পরিবারের আরেক ভাই অং উইন তুনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম