ভারত পৌঁছেছেন সৌদি যুবরাজ, বাণিজ্য- বিনিয়োগ শীর্ষ এজেন্ডা

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫০

দুই দিনের পাকিস্তান সফর শেষে ভারতে পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বভাবসুলভ আলিঙ্গনে টেনে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে দেশ দুটিতে সৌদি আরবের যুবরাজের পূর্বনির্ধারিত এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সৌদি যুবরাজের সফর ঘিরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মোদির সঙ্গে যুবরাজের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে। আলোচনায় থাকবে সন্ত্রাসবাদ দমন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও। বুধবার সৌদি যুবরাজ ও ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিল্লি বিমানবন্দরে পৌঁছালে সৌদি যুবরাজকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী

বিগত দুই দশকে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অনেক ঘণিষ্ঠ হয়ে উঠেছে। প্রায় ২৭ লাখ ভারতীয় প্রবাসী সৌদি আরবে অবস্থান করছে। ভারতের চতুর্থ শীর্ষ বাণিজ্য সহযোগী সৌদি আরব। দেশ দুটির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২৮০০ কোটি মার্কিন ডলার। রিয়াদের জ্বালানির অন্যতম ক্রেতা ভারত। সৌদি আরবের অপরিশোধিত তেল রফতানির ২০ শতাংশ কিনে থাকে ভারত।

কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, সৌদি যুবরাজ ও ভারতীয় প্রধানমন্ত্রীর আলোচনায় সৌদি আরবের শীর্ষ তেল কোম্পানি আরামকো ভারতে শোধণাগার স্থাপনে বিনিয়োগ নিয়ে আলোচনার আশা করা হচ্ছে। এই আলোচনার মধ্যে থাকবে ভারতের মহারাষ্ট্রে পশ্চিম উপকূলে ৪৪০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে আরামকোর বিনিয়োগ।

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস জানিয়েছেন ভূমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের প্রতিবাদের মুখে সৌদি-ভারত প্রজেক্ট নতুন জায়গায় সরিয়ে নেওয়া হবে।

দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এর কর্মকর্তা মনোজ জোসি আল জাজিরাকে বলেছেন, তেলের বড় ক্রেতা ভারত আর শীর্ষ তেল উৎপাদক সৌদি আরবের মধ্যে পারস্পারিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ভারতের কর্পোরেট প্রতিষ্ঠান, দক্ষ জনবল ও ব্যবস্থাপনা ইতিমধ্যে সৌদি আরবে বড় ভূমিকা রাখছে। এর পরিবর্তে সৌদি আরব জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিলে দ্রুত বিনিয়োগের মাধ্যমে ভারতের উন্নয়নে ভূমিকা রাখছে। ভারতের তেলবিহীন খাতে বিনিয়োগও সৌদি আরবের অর্থনৈতিক কৌশলের অংশ।  

গত নভেম্বরে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ ও সৌদি সিংহাসনের উত্তরাধিকার ঘোষনা করেন ভারতের বিনিয়োগ ও অবকাঠামো তহবিলে প্রাথমিক বিনিয়োগ চূড়ান্ত করার দ্বারপ্রান্তে রয়েছেন। আপাত সার্বভৌম এই তহবিলের মাধ্যমে ভারতের বন্দর, মহাসড়ক ও অন্যান্য প্রকল্প এগিয়ে নিতে সহায়তা করবে সৌদি আরব।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৩০ ঘণ্টার সফর শেষে বুধবার রাত ১১.৫০ মিনিটে রিয়াদের উদ্দেশে রওনা দেবেন সৌদি যুবরাজ।

 

/জেজে/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান