অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হতে পারে উত্তর কোরিয়া: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করলে উত্তর কোরিয়া একটি বৃহৎ অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হতে পারে। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এটা উপলব্ধি করতে পারছেন যে, সম্ভবত অন্য যে কোনও কিছুর চেয়ে পারমাণবিক অস্ত্র বাদ দিয়ে তার দেশ দ্রুত একটি অর্থনৈতিক অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হতে পারে। কেননা, অবস্থানগত ও এবং জনসংখ্যাগত কারণে অন্য দেশের তুলনায় দ্রুত প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি!

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মন্তব্য করেন, উত্তর কোরিয়া এখনও একটি পরমাণু হুমকি হিসেবে রয়ে গেছে। পম্পেও’র ওই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে টুইটারে এ পোস্ট দেন ট্রাম্প।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য শনিবার ট্রেনযোগে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে যাত্রা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে সাঁজোয়া ট্রেনে করে হ্যানয়ের পথে যাত্রা করেন তিনি।

ট্রাম্প ও কিমের মধ্যকার বহুল আলোচিত এ দ্বিতীয় বৈঠকটি আগামী বুধ ও বৃহস্পতিবার হ্যানয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভিয়েতনাম সরকারও আনুষ্ঠানিকভাবে এ শীর্ষ বৈঠকের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে।

ট্রাম্প-কিমের প্রথম ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে। ২০১৮ সালের ওই বৈঠকটি পুরো দুনিয়ার নজর কাড়তে সক্ষম হয়। আসন্ন দ্বিতীয় বৈঠকের প্রতিও নজর থাকবে থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম